করোনার দাপট, আগামী ১ বছর কোনও নতুন প্রকল্প শুরু হবে না, জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী
করোনা মহামারীর জের, আগামী ১ বছরের জন্য কোনো নতুন প্রকল্প শুরু হবে না। এমনটাই আজ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। দেশের সমস্ত মন্ত্রীদের বলে দেওয়া হয়েছে, যাতে নতুন কোনো স্কিম তাঁরা এই বছর অর্থমন্ত্রীকে সুপারিশ না করে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন যে কেবলমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেজ চালু রাখা হবে। বাকি আর কোনো স্কিম এই বছর চালু থাকবে না। আর নতুন কোনো স্কিম চালু হবে না। শুধুমাত্র ওই দুটি ক্ষেত্রেই অর্থ খরচ করা হবে আজ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে এখন অর্থের খুব দরকার। তাই সেই দিকে নজর দেওয়া হবে। সেই দিকেই জোর দেওয়ার প্রয়োজন আছে। শুধু তাই নয়, বাজেটের অন্তর্গত প্রকল্পগুলিকেও আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হল বলে জানিয়েছে অর্থমন্ত্রক। এর পাশাপাশি এটাও বলা হয়েছে বর্তমানে এই অবস্থার থেকে ব্যতিক্রমী কোনও পদক্ষেপ নিতে হলে তার অনুমোদন সরকারের থেকে নিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…