ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DA Hike: ১ কোটি সরকারি কর্মচারীর জন্য বড় খবর, মোদি সরকার কি ডিএ 4% বাড়াবে?

১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রয়েছে একটা দারুন সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবারে পেতে চলেছেন প্রচুর মহার্ঘ্য ভাতা। প্রত্যাশা করা হচ্ছে, এবারে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে তাদের মহার্ঘ্য ভাতা। নবরাত্রির প্রথম দিনে মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করবে সরকার? এমনটা হলে ডিএ বেড়ে দাঁড়াবে ৫৪ শতাংশ। এই বছর, ২০২৪ সালের মার্চ মাসে, সরকার মহার্ঘ ভাতা ৪% বাড়িয়েছিল, তারপরে ডিএ বেড়ে ৫০% হয়েছে। হয়। এবার সরকার যদি আরও ৩-৪% ডিএ বাড়িয়ে দেয়, তাহলে এই বছরটা খুবই ভাল হয়ে উঠবে সরকারি কর্মচারীদের জন্য।

কবে কবে বাড়ে DA?

সরকার। প্রতি ছয় মাসে ডিএ পর্যালোচনা করে, তারপরে ডিএ বাড়ানো হয়। এই বৃদ্ধি মার্চ এবং অক্টোবরে ঘোষণা করা হয়। তবে জানুয়ারি এবং জুলাই থেকে প্রযোজ্য হয় এই মহার্ঘ্য ভাতা। সেরকমভাবে এবারে সরকার নবরাত্রিতে ডিএ বৃদ্ধির ঘোষণা দিতে পারে বলে আশা করা হচ্ছে।

কতটা বাড়বে বেতন?

মূল্যস্ফীতির চাপের পরিপ্রেক্ষিতে, এই সম্ভাব্য ডিএ বৃদ্ধি একটি বড় স্বস্তি হতে পারে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর ১২ মাসের গড়ের উপর ভিত্তি করে DA সংশোধন সূত্র তৈরি করা হয়েছে। যদি এই মহার্ঘ্য ভাতা ৩% বৃদ্ধি পায়, তবে যে কর্মচারীদের মূল বেতন ১৮,০০০ টাকা তাদের DA ৯,০০০ টাকা থেকে ৯,৫৪০ টাকা হয়ে কবে। যদি DA ৩% বৃদ্ধি পায় তাহলে DA ৯,৭২০ টাকায় পৌঁছাতে পারে।

ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন ১ কোটি কর্মচারী ও পেনশনভোগীরা

ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন প্যাকেজের একটি অপরিহার্য অংশ, যা সরাসরি মুদ্রাস্ফীতির সাথে যুক্ত। একই ভিত্তিতে পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণও বাড়ানো হয়ে থাকে। তবে অষ্টম বেতন কমিশন নিয়েও আলোচনা চলছে একইসাথে। যদি অষ্টম বেতন কমিশন চালু করা হয়, তাহলে কর্মচারীদের বেসিক বেতন অনেকটাই বেড়ে যাবে। বর্তমানে সরকারের মনোযোগ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ডিএ বৃদ্ধির দিকে, যাতে কর্মচারী এবং পেনশনভোগীরা স্বস্তি পেতে পারেন। এই বছরের ডিএ বৃদ্ধি অক্টোবরে ঘোষণা করা হতে পারে, যা উৎসবের মরসুমে কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে। এই ঘোষণার ফলে ১ কোটি সরকারি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026