Oplus_0
ভারতবর্ষের প্রেক্ষাপটে বিগত কয়েক বছরে আঁধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস, স্কুল থেকে শুরু করে কলেজের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে হলে অবশ্যই সুবিধাভোগীর আঁধার কার্ড থাকা বাধ্যতামূলক। অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আঁধার কার্ড হয়ে উঠেছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সরকারি নথি। তবে অনেকের আঁধার কার্ডে বিভিন্ন প্রকার তথ্য ভুল থাকার কারণে কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যার কারনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই।
UIDAI-এর তরফ থেকে বিনা খরচে আঁধার কার্ড সংশোধনের শেষ সময়সীমা দেওয়া হয়েছিল ১৪ই সেপ্টেম্বর। যা আবার বাড়ানো হয়েছে। আমরা আপনাদের বলি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বিনামূল্যে আঁধার কার্ডের তথ্য আপডেট করার শেষ তারিখ বাড়িয়েছে। ফলে এখন চাইলে যে কেউ সম্পূর্ণ বিনা খরচে নিজের আধার কার্ডের ভুল সংশোধন করতে পারেন। আর এই কাজটি করতে হবে সম্পূর্ণ অনলাইনে। উল্লেখ্য, কিভাবে আঁধার কার্ডের ভুল সংশোধন করতে হবে তার একটি সম্পূর্ণ চার্ট প্রকাশ করেছে UIDAI। আঁধার কার্ড ধারীরা UIDAI-র গাইডলাইন অনুসরণ করে আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত বিনা খরচে নিজেদের আধার কার্ড আপডেট করার সুযোগ পাবেন।
১. প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ UIDAI-এ প্রবেশ করতে হবে।
২. এরপর “My Aadhaar”-এ ক্লিক করে “Update Your Aadhaar” বিকল্পটি বেছে নিতে হবে।
৩. এরপর নির্দিষ্ট স্থানে আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা লিখে ওটিপি সেন্ড করতে হবে। মোবাইল নম্বরে আসা ওটিপি লিখে আধার কার্ডের অফিসিয়াল পেজে প্রবেশ করতে হবে।
৪. এর পর আপনার প্রয়োজন মত তথ্য আপডেট করুন এবং প্রমানের জন্য পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি-র মত তথ্য স্ক্যান করে আপডেট করুন।
এই সমস্ত কাজ করে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করুন এবং ৫-৭ দিন অপেক্ষা করুন। এরপর UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের আঁধার কার্ড ডাউনলোড করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…