দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থাগুলি একের পর এক আকর্ষণীয় অফার প্রদানের মাধ্যমে গ্রাহকদের প্রায়ই নজরকাড়ার চেষ্টা করে থাকে। তা সে সরকারি হোক কিংবা বেসরকারি। তবে এমন অবস্থায় Jio, Airtel অথবা VI এর মতো বেসরকারি সংস্থাগুলির একাধিক লোভনীয় প্ল্যানের সাথে টেক্কা দিতে পারছেনা সরকারি টেলিকম সংস্থা BSNL। সেই কারণেই এখন পুরানো প্ল্যানের সাথে তারা যোগ করছে একের পর এক আকর্ষণীয় অফার।
একাধিক প্ল্যান যোগ করার মাধ্যমে গ্রাহকদের মন জয় করার জন্য মরিয়া হয়ে উঠেছে সরকারি এই সংস্থা। সম্প্রতি BSNl এর পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে ৪৭ টাকার এক রিচার্জ প্ল্যান। সেই প্ল্যানে একাধিক আকর্ষণীয় ফিচার গ্রাহককে প্রদান করতে চলেছে কোম্পানি। আর এই প্ল্যান যে প্রতিযোগীদের জোর ধাক্কা দেবে, তা আর বলার অপেক্ষা রাখেনা।
BSNL এর ৪৭ টাকার প্রিপেইড প্ল্যান
কেবল ৪৭ টাকার বিনিময়ে গ্রাহক এই প্ল্যান পেতে চলেছেন প্রতিদিনের ১ জিবি ডেটা। বলা বাহুল্য, এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। অর্থাৎ এই ২৮ দিনের প্রতিদিন গ্রাহককে দেওয়া হবে ১ জিবি করে ডেটা। অর্থাৎ পাবেন মোট ২৮ জিবি ডেটা। সেই হিসেবে ১.৬৭ টাকায় এক জিবি ডেটা গ্রাহককে প্রদান করছে এই সরকারি টেলিকম সংস্থা তথা BSNL। এর সাথে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা। তবে এখানেই শেষ নয়। এই প্ল্যানে গ্রাহককে প্রতিদিনের ১০০ টি করে sms এর সুবিধা ও প্রদান করছে কোম্পানি। বলা যেতে পারে যে, এটি কোম্পানির একটি মাস্টারস্ট্রোক। বলা দিন ধরেই, Jio এর মতো বাকি কোম্পানিগুলিকে টক্কর দেওয়ার প্রচেষ্টা করছে BSNL। এই প্ল্যান সেই প্রচেষ্টাকে অনেকটাই সফল করে তুলবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…