রাজ্য

শীতলকুচির মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার অনুমতি নির্বাচন কমিশনের, তবে ভোটপ্রচারে উল্লেখ নিষেধ

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। গতকাল চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। চতুর্থ দফা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো নিয়ে এবং তাতে ৪ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছে গোটা বঙ্গ রাজনীতি। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো আজ আজ রবিবার সাংবাদিকদের মুখোমুখি কালো পোশাক পড়ে। আর তখনই তিনি শীতলকুচিতে মৃতদের পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেন এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন। কিন্তু মমতার ক্ষতিপূরণ দেওয়ার বক্তব্যে ফের বঙ্গ রাজনীতিতে সমালোচনা শুরু হয়। আসলে ভোট চলাকালীন নির্বাচন কমিশনের নির্বাচন বিধি অনুযায়ী কোন সরকার নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। তাই মমতার কথায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়।

তবে সম্প্রতি নির্বাচন কমিশন শীতলকুচির মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে দেওয়ার অনুমতি দিয়েছে। তবে তারা জানিয়ে দিয়েছে যে সরকার ভোটপ্রচারের কাজে এই ক্ষতিপূরণ দেওয়ার কথা কোনভাবেই উল্লেখ করতে পারবে না। এছাড়াও ক্ষতিপূরণ প্রাপকদের হাতে টাকা তুলে দেবে জেলাশাসক বা তাদের প্রতিনিধি কোন সরকারি আধিকারিক। জানা গিয়েছে, শাসকদল শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৪ জনের পরিবারকে মাথাপিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে। এছাড়া আহতদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল চতুর্থ দফা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজন যুবকের। এছাড়াও আহত হয়েছেন ৪ জন। তাদের মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে। এই ঘটনার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উপর চাপান এবং বলেন শাহ নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এমন কাজ করেছে। এই নিয়ে বঙ্গ রাজনীতিতে প্রবল চাপানউতোর শুরু হয়। সেই সাথে তিনি বলেন আজ সকালেই তিনি শীতলকুচিতে মৃতদের পরিবারের সাথে দেখা করতে যাবেন। তবে তার আগেই গতকাল রাতে নির্বাচন কমিশন নয়া নির্দেশিকা জারি করে বলে দেয় যে আগামী ৭২ ঘন্টায় কোচবিহারে কোন রাজনৈতিক নেতা বা নেত্রী প্রবেশ করতে পারবে না। তারপরই আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কল করে শীতলকুচি মৃতদের পরিবারের সাথে কথা বলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026