আগামীকাল ৫ই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজো।সেই পুজো ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে পাটনার মহাবীর মন্দির ট্রাস্টের তরফে লাড্ডু তৈরি করা হচ্ছে। লাড্ডু তৈরি করছেন ৩০-৪০ জন।
১ লক্ষ ২৫ হাজার রঘুপতি লাড্ডু তৈরি করা হচ্ছে পুজোর জন্য। আগস্টের ৫ তারিখ যে ভূমি পুজো হবে সেখানে পাঠানো হবে ৫১ হাজার রঘুপতি লাড্ডু। বাকি লাড্ডু বিতরণ করা হবে। প্রতিটি লাড্ডু বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে তৈরি।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে ৫১ হাজার রঘুপতি লাড্ডু তুলে দেওয়া হবে। বাকি লাড্ডু বিতরণ করা হবে জানকির জন্মস্থান বিহারের সীতামারি সহ ২৫ টি তীর্থক্ষেত্রে। এছাড়া বিহারের রাম ও হনুমান সেবকদের মধ্যে লাড্ডু বিতরণ করা হবে। ভগবান রামের পদধূলি যেসব স্থানে পড়েছে সেখানেও পাঠানো হবে এই লাড্ডু। মহাবীর মন্দিরের তরফে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…