নিউজ

রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষ্যে ৩ ঘন্টা অযোধ্যাতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঐতিহাসিক রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে গোটা অযোধ্যা। এই অনুষ্ঠান উপলক্ষ্যে ৫ ই আগস্ট অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সকাল ৯ টা ৩৫ মিনিটে নয়াদিল্লি থেকে রওনা দেবেন এবং উত্তরপ্রদেশের লক্ষ্মৌতে পৌঁছবেন সকাল ১০ টা ৩৫ মিনিট নাগাদ। সেখান থেকে সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ১১ টায় অযোধ্যার সেকেট কলেজ ক্যাম্পাসের নবনির্মিত হেলিপ্যাডে নামবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার।

প্রধানমন্ত্রী রাম মন্দির নির্মাণের মূল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে ভগবান হনুমানের একটি মন্দির পরিদর্শন করবেন। বেলা ১১ টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১০ মিনিটের জন্য হনুমানগড়ীতে একটি বিশেষ পূজা করবেন এবং তারপরই ভূমি পূজায় যোগ দেবেন। দুপুর ১২ টায় রাম জন্মভূমি কমপ্লেক্সে পৌঁছে ১০ মিনিটের জন্য রাম লালা বিরাজমানের সামনে প্রার্থনা করবেন দুজনে। বেলা সোয়া ১২ টায় প্রধানমন্ত্রী মন্দির চত্বরে একটি পারিজাত গাছ রোপণ করবেন।

ভূমি পূজা শুরু হবে বেলা সাড়ে ১২ টায়। ১২ টা ৪০ মিনিটে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। সেখান থেকে প্রধানমন্ত্রী সেকেট কলেজের উদ্দেশ্যে রওনা দেবেন দুপুর ২ টা ০৫ মিনিটে। তাঁর হেলিকপ্টারটি সরযু নদীর তীরে মন্দির শহরে ৩ ঘন্টা কাটিয়ে দুপুর ২ টা ২০ মিনিট নাগাদ লক্ষ্মৌ-এর উদ্দেশ্যে রওনা দেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026