নিউজ

কৃষিক্ষেত্রে ১ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার আজ তৃতীয় দিন। তৃতীয় দিনে আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষি, মৎস্য, পশুপালন, দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন। প্যাকেজ ঘোষণার তৃতীয় দিনে কৃষিক্ষেত্রের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। কৃষিক্ষেত্রে ১ লক্ষ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা আজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কৃষিক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে এই টাকা। কৃষিক্ষেত্রের জন্য ১১ টি ত্রাণ প্রকল্প ঘোষণা করেন তিনি। এই ১১টি ত্রাণ প্রকল্পের মধ্যে ৮ টি কৃষিক্ষেত্রে পরিকাঠামো এবং সংযোগ ব্যবস্থাকে উন্নত করতে এবং বাকি তিনটি প্রশাসনিক স্তরে।

কৃষিক্ষেত্রে ১ লক্ষ কোটি টাকার প্যাকেজের বিষয়ে তিনি বলেন, “তৃণমূল স্তরের কৃষকদের পাশাপাশি স্টার্টআপ সেক্টর, রফতানি ক্ষেত্রকে আর্থিক সুবিধা দেবে এই প্যাকেজ। পরিকাঠামো উন্নয়ন, কোল্ড স্টোরেজের আধুনিকীকরণে ব্যবহৃত হবে এই প্যাকেজ।” আজকের আর্থিক প্যাকেজ ঘোষণার সময় অর্থমন্ত্রী জানান, “লকডাউন জারি হওয়ার পর থেকে বিগত দুমাসে কৃষকদের কাছ থেকে নূন্যতম সহায়ক মূল্যে ৭৪,৩০০ কোটি টাকার খাদ্যশস্য কেনা হয়েছে। গত দুমাসে কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় ১৮,৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে।” কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

কৃষকদের পাশাপাশি ডেয়ারী শিল্পের জন্যও আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী বলেন, “করোনার জন্য দুধের চাহিদা ২০-২৫ শতাংশ কমেছে। এই পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবর্ষে দুগ্ধ সমবায় গুলিকে ২ শতাংশ করে সুদের ছাড় দেওয়া হবে। এছাড়াও দুগ্ধ শিল্পের উন্নয়নে ১৫,০০০ কোটি টাকা দেওয়া হবে।” মৎসচাষীদেরও এই আর্থিক প্যাকেজের সুবিধা দেওয়া হয়েছে। মৎসচাষীদের উদ্যেশ্যে অর্থমন্ত্রী বলেন, “গত দুই মাসে ২৪২ টি হ্যাচারির অনুমতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনায় ২০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। ৫৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এর ফলে।” এছাড়াও আর্থিক প্যাকেজে ক্ষুদ্র খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পে ১০,০০০ কোটি টাকা, মৌমাছি পালনে ৫০০ কোটি টাকা এবং ভেষজ উদ্ভিদ চাষে ৪,০০০ কোটি টাকার আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026