ট্রেন চলতেই শুরু ঘুরতে যাওয়া, ফের করোনা সংক্রমণ এই রাজ্যে
গোয়াতে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা শূন্য। প্রায় দেড় মাস ধরে নতুন কোনো আক্রান্তের খোঁজ মেলেনি। কিন্তু ফের আবার দেড় মাস পরে গোয়াতে সংক্রমণ ধরা পড়েছে। আসলে দেশে ১৫ জোড়া বিশেষ ট্রেন চালু হতেই মানুষ গোয়াতে এসেছে, আর তারফলেই বেড়েছে নতুন করে সংক্রমণ। এমনটাই অভিযোগ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। বৃহস্পতিবার গোয়াতে নতুন করে ৮ জন সংক্রমিত হয়েছেন। এরা সবাই বাইরে থেকে এসেছেন বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন যে যারা এই সময় ট্রেনে করে এসেছেন তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদের খাবার ব্যবস্থা তাদেরকে নিজেদের করতে হবে। আর ১৪ দিন হোটেলে থাকতে হবে। বাইরে কেউ বেরোতে পারবে না, সমস্ত বিচ বন্ধ রাখা হয়েছে। সরকার কোনোরকম সাহায্য করবে না বলেও তিনি জানিয়েছেন।
এছাড়া তিনি আরও বলেছেন যে ১৬ মে আবার একটা ট্রেন আসবে। সেখানের যাত্রীরা কেউ গোয়ার বাসিন্দা নন। তাদের সবাইকে পরীক্ষা করা হবে। প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হবে। কিন্তু তারা নিয়ম মানবে কিনা সেই নিয়ে মুখ্যমন্ত্রী সংশয় প্রকাশ করেছেন। তাই তিনি রেলমন্ত্রকের কাছে আবেদন করেছেন গোয়াতে যেন কোনও ট্রেন থামানো না হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…