ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই সব ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? ১ লা এপ্রিল থেকে বড়সড় বদল

কেন্দ্র ব্যাঙ্ক সম্বন্ধিত যে প্রস্তাব গত বছর আগস্টে পেশ করেছিল এদিন তার উপরই সিলমোহর পড়ল। গত বছর অগাস্ট মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছিলেন, দেশের ১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিলে ৪ টি বড় ব্যাঙ্ক তৈরি হবে, এমনই পরিকল্পনা তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। বুধবার সেই পরিকল্পনাতেই সিলমোহর দিল মন্ত্রীসভা।

বর্তমানে দেশের এক নম্বর ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, দেশের দ্বিতীয় ব্যাঙ্ক হতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই তিনটি ব্যাঙ্ক একত্রিত হয়ে পিএনবি হবে। যার ফলে ব্যবসার পরিমানের মাপকাঠিতে এটিই হবে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। এরপর কানাড়া ও সিন্ডিকেট ব্যাঙ্ক একত্রিত হয়ে তৈরি হবে দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক। ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক একত্রিত হয়ে তৈরি হবে দেশের পঞ্চম বৃহত্তম ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্ক ও এলাহাবাদ ব্যাঙ্ক মিশে তৈরি হবে দেশের সপ্তম বৃহত্তম ব্যাঙ্ক।

আরও পড়ুন : আবার অগ্নিমূল্য সোনা, এক ধাক্কায় দাম বাড়লো ১৫০০ টাকার বেশি

কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তটির বিরুদ্ধে অনেক ব্যাঙ্ক কর্মচারীরা আন্দোলন করেছেন। এছাড়া বিরোধীতা করেছে বিভিন্ন রাজনৈতিক দলও। তারা দাবী করেন, ১০টি ব্যাঙ্ককে মিলিয়ে ৪ টি বড় ব্যাঙ্ক করে বিশেষ কোনো সুবিধা মিলবে না। একই দাবী করেন অনেক অর্থনীতিবিদও। সব বিরোধীতাকে পিছনে ফেলে শেষ পর্যন্ত ঘোষিত প্রস্তাবই কার্যকর করতে চলেছে মোদী সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026