অবসরের পরও মিলবে কাজ করার সুবিধা। কর্মীদের যোগান অব্যাহত রাখতে সরকারি নার্স ও চিকিৎসকদের আরও দু বছর কাজ চালিয়ে যেতে বললেন মুখ্যমন্ত্রী। তবে যোগ্য ব্যক্তিদের কাজে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এক প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে জনপ্রতিনিধিদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান।
একটি বাংলা সংবাদমাধ্যম দাবি করেছেন, রাজ্যে নার্স ও চিকিৎসকদের সঙ্কট নিরসনে অবসরের পর আরও দু বছর কাজ চালিয়ে যেতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরফলে বাড়তি সুবিধা পাবেন সরকারি নার্স ও চিকিৎসকরা। বর্তমানে নার্সদের অবসরের বয়স ৬৫ বছর ও চিকিৎসকদের অবসরের বয়স ৬২ বছর। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নার্স ও চিকিৎসকরা যথাক্রমে ৬৭ ও ৬৪ বছর পর্যন্ত কাজ করতে পারবেন।
আরও পড়ুন : দিলীপ ঘোষের পর ‘গোলি মারো’ স্লোগান সমর্থন মুকুল রায়ের
তবে সেক্ষেত্রে তাদের কাজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এদিন রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। একইসঙ্গে, স্বাস্থ্যভবনের কাছে শূন্যপদের বিষয়েও খোঁজ নেন তিনি। এ বছর কতজন নার্স ও চিকিৎসক অবসর নেবেন সে বিষয়ে তালিকা তৈরি করার নির্দেশ দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…