নিউজ

ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ জমা পড়ল দশ কোটি টাকা, হতভম্ব দরিদ্র সরোজের পরিবার

নয়াদিল্লি: বাবা একটা গ্যারাজে কাজ করেন। নিতান্ত অভাবের মধ্যে দিন চলে 16 বছরের কিশোরী সরোজের পরিবারের। কিন্তু হঠাৎ এই দিনদরিদ্র পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়েছে দশ কোটি টাকা। শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু এই অবাক হওয়া কাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশে রুকুরপুরা গ্রামে। হঠাৎ করে ওই কিশোরীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করে এত গুলো টাকা এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, বছর দুই আগে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল কিশোরী সরোজ। সেখানে খুব একটা টাকা-পয়সা থাকত না, লেনদেন হওয়া তো দূরের কথা। কিন্তু হঠাৎ সোমবার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দশ কোটি টাকা জমা পড়ে। প্রথমে অবাক হয় এবং পরবর্তী সময়ে খানিকটা ঘাবড়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক এবং স্থানীয় থানার দ্বারস্থ হয় সরোজ ও তার পরিবার।

ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয় এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর আগেও মোটা অংকের টাকা লেনদেন করা হয়েছে। কিন্তু সেই বিষয়ে নাকি কিছুই জানত না সরোজ এবং তার পরিবার। তাহলে কে বা কারা এই টাকার লেনদেন করত, সেই প্রশ্নই এখন উঠেছে। যদিও কিশোরীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করার জন্য এক স্থানীয় যুবককে নিজের নাম, ঠিকানা, আধার নম্বর এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিয়েছিল সে। এমনকি এই অ্যাকাউন্টের এটিএম ও পিন নম্বরও সেই যুবকের কাছে রয়েছে। তাহলে কি এই যুবক এর পেছনে জড়িয়ে রয়েছে? এমন সন্দেহ পুলিশ করছে। তবে এখনও পর্যন্ত ওই যুবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ, ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ ছিল বলে জানা গিয়েছে। তবে ব্যাঙ্ক ও পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে এ ঘটনার আসল কারণ তারা খুঁজে বের করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026