ভ্যাকসিন এলেও নাকি কমবে না করোনার প্রকোপ, প্রথম বারের ভ্যাকসিনে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে না বলে নতুন তথ্যের হদিশ দিয়েছেন বিজ্ঞানীরা। এই মুহূর্তে সারা বিশ্বের যা অবস্থা তাতে এখন সবার একটাই প্রার্থনা করোনার ভ্যাকসিন। একদিনের সর্বাধিক সংক্রমণের নিরিখে বিশ্বে প্রায় এক মাস ধরে শীর্ষে রয়েছে ভারত। প্রতিদিনই রেকর্ড হারে করোনা সংক্রমণ ব্রাজিল এবং আমেরিকারকে যে কোন মুহূর্তে পেছনে ফেলে দেবে।
কিছুদিন আগেই করোনায় মৃত্যু ঠেকাতে প্লাজমা থেরাপির কোনও ভূমিকা নেই বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। সাম্প্রতিক এক সমীক্ষায় দেশের শীর্ষ চিকিৎসা সংস্থার এই মতামতে নতুন করে আতঙ্কিত হয়ে পড়ে ভারতের আম জনতা। চিকিৎসকদের অনেকেরই মত ওই প্লাজমায় থাকা অ্যান্টিবডি রোগীর প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়, কিন্তু তাতে কোনই লাভ হচ্ছেনা বলে বিজ্ঞানীদের মত।
কিন্তু এবার প্রথম ভ্যাকসিনেই করোনা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে না এই খবর মিলতে না মিলতে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। অক্সফোর্ডের বিজ্ঞানীরা ঠিক করেছেন এমন একটা ভ্যাকসিন বানানো হবে যাতে একজন মানুষকে করোনা থেকে ৫০ শতাংশ নিরাপত্তা দেওয়া যায়। ফলে একেবারে চরম সাফল্য না পেলেও, প্রথম ধাপে আংশিক সাফল্য পাবে করোনার ভ্যাকসিন।
বিজ্ঞানী প্যাট্রিক ভ্যালন্সে জানিয়েছেন, এই ভ্যাকসিন যাঁদের শরীরে দেওয়া হয়েছে, তাঁদের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। জানা গিয়েছে ভ্যাকসিনের দুটি ডোজ শরীরে করোনার উপসর্গ কমাতে পারবে। এমনকি প্রথম একটি করোনার ভ্যাকসিন নেওয়ার একমাস পর আবারও একবার ভ্যাকসিন নিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…