প্রয়াগরাজ: সুস্থতার হার ঊর্ধ্বমুখী হলেও দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। আর তাই এক অভিনব নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশে কেউ যদি মাস্ক না পরে বাড়ির বাইরে এক পা রাখে, তাহলে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। আজ, শুক্রবার এক জনস্বার্থ মামলার শুনানিতে এমন রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
কোয়ারেন্টাইন সেন্টারের পরিবেশ আরও ভাল করা যায় সেই নিয়ে এক জনস্বার্থ মামলার শুনানি চলছিল। সেখানেই বিচারপতি সুজিত ভার্মা এবং বিচারপতি অজিত কুমার এই নির্দেশ দিয়েছেন। এলাকার স্থানীয় থানাকে এ ব্যাপারে আরও কঠোর হতে বলা হয়েছে। এদিন বলা হয় যে বা যিনি মাস্ক পরবেন, সেটা শুধুই তার ভালর জন্য নয়। তার ভালর পাশাপাশি গোটা সমাজের এতে উপকার হবে। তাই মাস্ক পরা বাধ্যতামূলক।
পুলিশের তরফ থেকে বুঝিয়ে-সুজিয়ে, পরামর্শ দিয়ে বা অনুরোধ করে সকলকে মাস্ক পড়ানো এখন উত্তরপ্রদেশে সম্ভব হয়নি। সচেতনতার অভাবেই হোক বা ইচ্ছে করেই হোক মাস্ক না পরার প্রবণতা উত্তরপ্রদেশে বহুবার চোখে পড়েছে। আর সেদিকটা মাথায় রেখেই এবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল এলাহাবাদ হাইকোর্ট।
যে বা যারা মাস্ক না পরে রাস্তায় বেরোবে, তাদেরকে আইনি ধারা অনুযায়ী যথোপযুক্ত শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি এর জন্য ‘ম্যান্ডামাস’ কার্যকর করতে পুলিশকে এক টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সকল মানুষের সুস্থতার কথা চিন্তা করেই এলাহাবাদ হাইকোর্ট এমন নজিরবিহীন রায় দেওয়া হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…