ইভেন্ট

ভারতের তেরঙ্গা পতাকা স্রষ্টা কে? জাতীয় পতাকা সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন

শ্রেয়া চ্যাটার্জি- ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট, আজকের দিনে ভারত স্বাধীন হয়েছিল। প্রতি বছর আজকের দিনে ভারতের প্রধানমন্ত্রী রেড ফোর্ট এ ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিন সমস্ত স্কুল-কলেজ বিদ্যালয় এবং নানা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করে আজকের দিনটিকে উদযাপন করা হয়। জওহরলাল নেহেরু বলেছিলেন, “পতাকা হল ভারতের প্রত্যেকটি মানুষের স্বাধীনতার প্রতীক।” ভারতীয় পতাকা সম্পর্কে জেনে নিন ১০ টি অজানা কাহিনী-

১) অন্ধ্রপ্রদেশের একজন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া যিনি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন।

২) ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের কিছুদিন আগে অর্থাৎ ওই একই বছরের ২২শে জুলাই ভারতীয় পতাকা গ্রহণ করা হয়।

৩) ১৯০৬ সালে ৭ই আগস্ট প্রথম কলকাতার পার্শিবাগান স্কোয়ারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

৪) পতাকার একদম উপরে থাকে গেরুয়া। গেরুয়া রং উৎসাহ ও ত্যাগের এর প্রতীক। মাঝখানে থাকা সাদা রং সত্য ও শান্তির প্রতীক। সবুজ রং বিশ্বাস এর প্রতীক।
সাদার মাঝে থাকা চরকা, প্রগতির প্রতীক তথা চরকা ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন ও দেশবাসীর শ্রমশীলতার প্রতীক হিসাবে গৃহীত হয়।

৫) জাতীয় পতাকা তৈরি হয়েছে খাদি কাপড় দিয়ে। হাতে তৈরি একেবারে সুতির কাপড় যে কাপড়ের জনপ্রিয়তা এনে দিয়েছিলেন মহাত্মা গান্ধী।

৬) পতাকা তৈরির বিষয়টি দেখাশোনা করেন খাদি ডেভেলপমেন্ট এন্ড ইন্ডাস্ট্রি কমিশন।

৭) ১৯৫৩ সালে ২৯শে মে ভারতের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে তেনজিং নোরগে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন।

৮) ২০০২ সালের আগে শুধুমাত্র স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ছাড়া ভারতবাসীরা জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম আইনে বলা ছিল না। ২০০২ সালে আইনে বলা হয়, ভারতবাসী যে কোন দিনে যে কোনো সময় পতাকা উত্তোলন করতে পারবেন।

১০) ফ্ল্যাগ কোড অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলনের সময় সকাল বেলা। আর কখনোই যেন এই জাতীয় পতাকার উপরে অন্য কোন চিহ্ন না থাকে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026