শ্রেয়া চ্যাটার্জি – নন্দী বোনেরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সকলের বেশ পরিচিত মুখ হয়ে গেছেন। জন্মাষ্টমী, রাখি বন্ধন এমনকি স্বাধীনতা দিবসের প্রাক্কালেও তারা ব্যালকনি কনসার্টে জমিয়ে রাখলেন সবাইকে। প্রত্যেককে স্বাধীনতা দিবসের শুভকামনা জানিয়ে তারা শুরু করলেন ‘সবসে আগে হোঙ্গে হিন্দুস্তানি’ এই গানটি।
অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী হলেন এই দুই নন্দী বোন। বেশিরভাগ সময় দুই বোন এক সঙ্গে গান ধরেন। হাতে তাদের প্রিয় বাদ্যযন্ত্র নিয়ে দুজনে প্রায় একই রকমের পোশাক পরে খুব সুন্দর সেজেগুজে তারা তাদের গানকে পরিবেশন করেন। কখনো হিন্দি কখনো আবার অন্য ভাষার গান। তাদের গান সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়। সবাই হয়তো ভাষা বুঝতে পারেন না কিন্তু গানের সুর প্রত্যেকের মন ছুঁয়ে যায়।
এবারে এই দুই বোন যে গান কে বেছে নিয়েছেন গানটা এমনিতেই খুব জনপ্রিয় একটি গান। আর স্বাধীনতার প্রাক্কালে এমন একটি গান দুই বোন অসাধারণ ভাবে পরিবেশন করলেন। গানটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে রীতিমত ভাইরাল হয়ে গেছে। লাইক, শেয়ার, কমেন্ট এ প্রশংসার বন্যা বয়ে গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…