নিউজ

অ্যাকাউন্টে ঢুকবে ১০০০০ টাকা, পড়ুয়াদের বিরাট উপহার দিল মমতা সরকার

সরকার গঠন করার পর থেকে এই পড়ুয়াদের জন্য একের পর এক প্রকল্পের বন্দোবস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবারেও যাতে পড়ুয়া রাজাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই কারণে শিক্ষক দিবসের দিন রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে একটি বড়সড় উদ্যোগ। শিক্ষক দিবসের প্রাক্কালে পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালে শুরু হওয়া তরুনের স্বপ্ন প্রকল্পের অধীনে এই বন্দোবস্ত করা হবে। ছাত্রদরদী এই প্রকল্পের লক্ষ্য হলো পড়ুয়াদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে পড়াশোনা সংক্রান্ত জ্ঞানের ভান্ডার আরো সহজলভ্য করে তোলা।

প্রতি বছরের মতো এই বছরেও শিক্ষক দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পড়ুয়াদের নিয়ে করলেন একটি অনুষ্ঠান। শুধু তাই নয় এই অনুষ্ঠানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়বদের হাতে স্মার্টফোন বা ট্যাব কেনার অর্থ তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ বলতে গেলে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তাদের একাউন্টে ফোন কেনার জন্য ঢুকতে চলেছে দশ হাজার টাকা করে। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল এবং মাদ্রাসায় শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই ১০০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন।

তবে এর মধ্যে কিছু শর্ত রয়েছে। পড়ুয়ার পরিবারের বার্ষিক পারিবারিক আয় প্রতিবছর দু লক্ষ টাকার নিচে হতে হবে। এটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা একটি এককালীন অনুদান। বর্তমানে তরুণের স্বপ্ন প্রকল্পের আলাদা করে কোন অনলাইন আবেদনের পদ্ধতি না থাকলেও, যোগ্য শিক্ষার্থীদের বিবরণ সংশ্লিষ্ট স্কুলগুলিকে যাচাই করতে হবে। যাচাই এরপরে নির্বাচিত শিক্ষার্থীরা তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ১০ হাজার টাকা করে পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026