আপনি যদি গ্যাস সিলিন্ডার গ্রাহক হন তবে এই খবরটি আপনার জন্য খুব বিশেষ হতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছে। যার পরেই গোয়া সরকারও বড় ঘোষণা করেছে। রাজ্য সরকারের এই বড় ঘোষণার পর সিলিন্ডার গ্রাহকরা ৪২৮ টাকায় সিলিন্ডার পাবেন।
প্রসঙ্গত, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী শিরপদ ওয়াই নায়েক এলপিজি গ্রাহকদের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছেন। অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় কার্ডধারীদের ২৭৫ টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার। গোয়া সরকার অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীদের প্রতি মাসে ২৭৫ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই সঙ্গে থাকছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০০ টাকা দাম কমানোর সুবিধা। সব মিলিয়ে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীরা আগের থেকে ৪৭৫ টাকা কম দামে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন।
উল্লেখ্য, ১১ হাজার টাকারও বেশি মানুষের কাছে অন্ত্যোদয় কার্ডধারী রয়েছে। এই পরিস্থিতিতে কার্ডধারীরা উজ্জ্বলা যোজনার আওতায় ২০০ টাকা এবং গোয়া সরকারের অধীনে ২৭৫ টাকা ভর্তুকি পাবেন। সেই অনুযায়ী কার্ডধারীরা রান্নার গ্যাসের ওপর সব মিলিয়ে ৪৭৫ টাকা ভর্তুকি পেতে চলেছেন। যার ফলে সমাজের বহু মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন এবার।
ভর্তুকি ছাড়া বাজারে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯০৩ টাকা। অন্যদিকে দক্ষিণ গোয়ায় সিলিন্ডারের দাম প্রায় ৯১৭ টাকা। সুতরাং, আপনি যদি ৯০৩ টাকার সিলিন্ডার সাধারণত কিনে থাকেন তাহলে উজ্জ্বলা স্কিম থেকে ২০০ টাকা এবং সরকার থেকে ২৭৫ টাকা ভর্তুকি দেওয়ার পরে সিলিন্ডারের দাম কমে হবে ৪২৮ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…