Pure EV ভারতের বাজারে নিয়ে এলো নতুন ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম এবং ফিচার বিস্তারিতভাবে

পিওর ইভি ভারতের সবথেকে বড় কয়েকটি ইলেকট্রিক ভেহিকেল কোম্পানির মধ্যে একটি হয়ে উঠেছে। সম্প্রতি এই কোম্পানিটি তাদের নতুন ইলেকট্রিক ভেহিকেল ePluto 7G লঞ্চ করে দিয়েছে। এটি হতে চলেছে একটি ইলেকট্রিক স্কুটার। জানা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটারের একটি নতুন আপডেটেড ভার্সন ভারতের বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই। এই নতুন ইলেকট্রিক স্কুটারে 7G এর সমস্ত ফিচার পাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন কিছু নতুন ফিচার। সেই কারণেই এই ইলেকট্রিক স্কুটারের নাম দেওয়া হয়েছে 7G Pro। এই ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে, তিনটি রঙে, ম্যাট ব্ল্যাক, গ্রে এবং হোয়াইট।

এই ইলেকট্রিক স্কুটারের মোটরের পাওয়ার হলো ১.৫ কিলোওয়াট। এছাড়াও এই মোটরটি ২.৫ কিলোওয়াট এমসিইউ এবং CAN ভিত্তিক চার্জারের মোটরের সাথে আপনি পাবেন। এই স্কুটারে ব্যবহার করা হয়েছে ৩.০ কিলোওয়াট ঘন্টা ১৫৬ সার্টিফাইড একটি ব্যাটারি প্যাক। এছাড়াও কোম্পানি ইলেকট্রিক বাইক ইকো ড্রাফটের প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ হল ৯০ থেকে ১২০ কিলোমিটার। অর্থাৎ একবার চার্জ দিলে আপনি ১২০ কিলোমিটার পর্যন্ত যেতে পারেন 7G ইলেকট্রিক স্কুটারে। অন্যদিকে, 7G Pro ইলেকট্রিক স্কুটারটি কিনলে আপনি পাবেন ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। এই দুটি ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় ৬০ কিলোমিটার বা তার কিছুটা বেশি।

এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম মূল্য ৯৪,৯৯৯ টাকা। এই ইলেকট্রিক স্কুটার আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। এছাড়াও, জানা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটার আপনি সামনের মাস থেকেই ডেলিভারি পেয়ে যাবেন। সব মিলিয়ে যদি আপনার ইলেকট্রিক স্কুটার কেনার একটা স্বপ্ন থাকে তাহলে এই ইলেকট্রিক স্কুটার আপনার জন্য সবথেকে ভাল পছন্দ হতে পারে। এই ইলেকট্রিক স্কুটারে যেমন রেঞ্জ আপনি পাবেন তেমনি ইঞ্জিন স্পেসিফিকেশন খুবই ভালো। সবমিলিয়ে ভারতীয় বাজারে নতুন করে জনপ্রিয়তা পেতে প্রস্তুত পিওর ইভি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026