নিউজ

টানা ১০ বছর চাকরি না করলেও প্রাইভেট চাকরিতে পাবেন পেনশন? জানুন ইপিএফও এর নতুন নিয়ম

পেনশনের পরিকল্পনায় এবারে বড় পরিবর্তন আনতে চলেছে EPFO। এর ফলে স্বস্তি পেতে চলেছেন ভারতের কোটি কোটি গ্রাহক। রিটায়ারমেন্ট বডি ফান্ড ছমাসের মধ্যে অবসর নিতে চলেছেন এমন কর্মীদের হাতে অর্থ তোলার অনুমতি দিচ্ছে এবার থেকে। পিটিআই থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, শ্রম মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যেখানে বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ CBT সরকারকে যে সুপারিশ করে সেটাতে ছয় মাসেরও কম পরিষেবার মেয়াদসহ সদস্যদের ইপিএফ একাউন্ট থেকে টাকা তোলার সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। সারাদেশে ৬৫ মিলিয়নের বেশি ইপিএফও গ্রাহক রয়েছে এই মুহূর্তে।

এখনো পর্যন্ত কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থার গ্রাহকদের ছয় মাসের কম পরিষেবা বাকি থাকাকালীন সময় শুধুমাত্র জমা করা অর্থ তোলার অনুমতি দেওয়া হয়। কিন্তু রিটায়ারমেন্ট বডি ফান্ডের এই সিদ্ধান্তের পর এখন সেই সমস্ত গ্রাহকরা বড় সুবিধা পেতে চলেছেন। সোমবার CBT এর ২৩২ তম বৈঠকে সরকারকে সুপারিশ করা হয়েছিল, EPS 95 স্কিমে কিছু সংশোধন করে অবসর গ্রহণকারী গ্রাহকদের পেনশন তহবিলে জমা করা অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া উচিত।

শ্রম মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় শ্রম মন্ত্রী উপেন্দ্র যাদবের সভাপতিতে হওয়া ওই বৈঠকে EPS 95 এর অধীনে আমানত তোলার সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইপিএফও এর নিয়ম অনুযায়ী টানা ১০ বছর বেসরকারি চাকরি করলে পেনশনের দাবিদার হবেন কর্মী। নয় বছর ছয় মাস চাকরি করলেও তা কিন্তু ১০ বছর হিসেবেই ধরা হয়। কিন্তু নয় বছরের কম হলে তা গৃহীত হয় না। তখন পেনশন একাউন্টে জমা রাশি অবসরের আগে তুলতে পারবেন তিনি। সেক্ষেত্রে কিন্তু আর পেনশন পাওয়া যাবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026