পোস্ট অফিস অ্যাকাউন্ট ধারকের জন্য বড় আপডেট, এবার খুব সহজে মোবাইলের মাধ্যমে করুন টাকা ট্রান্সফার

আপনি যদি পোস্ট অফিসে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে পোস্ট অফিস আপনাকে দারুন কিছু সুবিধা অফার করছে। যদি আপনি এই সমস্ত সুবিধা ব্যাপারে না জেনে থাকেন তাহলে এক্ষুনি জেনে ফেলুন। পোস্ট অফিসে একটি নতুন প্রকল্প চালু হয়েছে যার অধীনে এখন পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকা গ্রাহকরা ইলেকট্রনিক মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ পোস্ট অফিস থেকে এবারে NEFT ও RTGS এর সুবিধা শুরু হয়েছে।

পোস্ট অফিস জানাচ্ছে যে, পোস্ট অফিস থেকে NEFT ও RTGS সুবিধা শুরু হয়েছে ৩১ মে থেকে। অর্থাৎ এখন পোস্ট অফিসের গ্রাহকরা টাকা পাঠানোর সুবিধা পেয়ে যাবেন সহজে। এর পাশাপাশি অন্যান্য ব্যাংকের মতো আরো ব্যবহারকারী বান্ধব হয়ে উঠেছে পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক। আর এই সুবিধা কিন্তু আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারেন।

এই মুহূর্তে ভারতের যে কয়টি ব্যাংক আছে, সেগুলি সবই NEFT ও RTGS এর সুবিধা দিয়ে থাকে। তবে এতদিন পর্যন্ত ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কাছে এই অপশন ছিল না। তবে এবার থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং এর সুবিধা নিয়ে এসেছে। এর মাধ্যমে অনেক দূরেও আপনি খুব সহজে টাকা আদান-প্রদান করতে পারবেন আপনার কাছের মানুষের সাথে। খুব সহজেই কোন টেনশন ছাড়াই টাকা ট্রান্সফার হয়ে যাবে এর মাধ্যমে। NEFT এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে গেলে তার কোন নিয়ম বা শর্ত নেই। তবে RTGS এর ক্ষেত্রে টাকা ট্রান্সফার করতে গেলে আপনাকে একবারে কম করে হলেও দুই লক্ষ টাকা ট্রান্সফার করতে হবে।

পাশাপাশি জানিয়ে রাখি, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে গেলে আপনাকে কিছু অতিরিক্ত চার্জ দিতে হবে। আপনি যদি NEFT এর মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে ২.৫০ টাকা + GST দিতে হবে। দশ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে হলে ৫ টাকা + GST দিতে হবে। ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে হলে ১৫ টাকা + GST দিতে হবে। পাশাপাশি ২ লক্ষ টাকা থেকে বেশি ট্রান্সফার করতে হলে ২৫ টাকা + GST দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026