নিউজ

অগ্রাধিকার পাচ্ছে দেশীয় গবেষণা, করোনার ওষুধ তৈরিতে ১০০ কোটির বরাদ্দ কেন্দ্রের

করোনা ভাইরাসের মোকাবিলায় দেশীয় গবেষণার উপরই ভরসা রাখছে কেন্দ্র। তাই দেশীয় গবেষণায় জোয়ার আনতে সরাসরি সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এতদিন ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির মাধ্যমে গবেষণা সংস্থা গুলোকে সাহায্য করে এসেছে সরকার। এবার সরাসরি পিএম কেয়ার ফান্ড থেকে টাকা বরাদ্দ করছে কেন্দ্র। করোনা ভাইরাসের প্রতিষেধক ওষুধ তৈরির কাজে গতি আনতে এই বরাদ্দ করা হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও, পরিযায়ী শ্রমিকদের সাহায্য, ভেন্টিলেটর কেনার কাজে ব্যবহার করা হচ্ছে পিএম কেয়ার ফান্ডকে।

এই মুহূর্তে দেশ জুড়ে ২৫ টি ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। যার মধ্যে ১০ টা ওষুধ তৈরির সঙ্গে সরাসরি জড়িত রয়েছে কেন্দ্রীয় সরকার। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিকে বাদ এবার সরাসরি অর্থ সাহায্য করা হচ্ছে পিএম কেয়ার ফান্ড থেকে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবনকে। বিভিন্ন গবেষণা সংস্থার কাজে প্রয়োজন মতো এই ১০০ কোটি টাকা বন্টন করবেন তিনি। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির প্রধান রেণু স্বরূপ জানিয়েছেন, আগামী ২ দিনের মধ্যে পৌঁছে দেওয়া হবে সাহায্যের টাকা। তবে দেশীয় প্রযুক্তির ব্যবহার করে কাজ করে আসা সংস্থাগুলোকেই সাহায্য করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির পক্ষ থেকে ইতিমধ্যে মধ্যে ১০ টি গবেষণা সংস্থাকে সাহায্য করা হয়েছে। পিএম কেয়ার ফান্ড থেকে সাহায্যের তালিকায় তাদের নাম বিবেচনা করা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026