বিনোদন

ফের চিকিৎসকদের পাশে শাহরুখ খান

কৌশিক পোল্ল্যে: করোনা মোকাবিলায় ব্যস্ত গোটা বিশ্ব। মহামারীর কবল থেকে পৃথিবীকে রক্ষা করতে এবং মৃত্যুমিছিলের গতি শ্লথ করতে দিনরাত গবেষনায় লিপ্ত রয়েছেন বিজ্ঞানীরা, উদ্দেশ্য মারন ভাইরাস কোভিড-১৯ করোনার ভ্যাকসিন তৈরি করা। এই সংক্রামক ব্যাধিকে চিরতরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। ইউরোপ, আমেরিকা, রাশিয়া সহ প্রথম সারির দেশগুলির পাশাপাশি গবেষনা চালিয়ে যাচ্ছে এদেশের বৈজ্ঞানিকরাও। ভারতে মৃত্যুসংখ্যা আড়াই হাজারের গন্ডি পেরিয়েছে ইতিমধ্যেই, বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরিতে অসমর্থ হলে এই তৃতীয় বিশ্বের দরিদ্র দেশটি কতখানি করুন পরিস্থিতির সম্মুখীন হতে রারে সেবিষয়ে যত কম আলোচনা করে সচেতন হওয়া যায় ততই মঙ্গল।

বর্তমানে ঈশ্বরের দূত হয়ে যারা দিনরাত এক করে প্রতিনিয়ত রোগীদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন সেই সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব, তাদের উপরে পুপবৃষ্টির উদ্যোগ নিয়েছিল ভারতীয় বায়ুসেনা। তবুও ত্রুটিপূর্ন ভারতীয় স্বাস্থ্য পরিকাঠামোয় স্বাস্থ্যকর্মীদের জন্য সঠিক সুরক্ষা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। উপযুক্ত সুরক্ষার অভাবে করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন বহু চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা।

তাদের দুর্দশার কথা ভেবেই আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলেন কিং খান। শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশনের তরফে পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা কিট প্রদান করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দিকটি বজায় রাখতে। এতে করে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপকৃত হবেন বলে আশাবাদী শাহরুখ। অভিনেতা জানান, এই সমস্ত মানুষগুলির নিরাপত্তা সবার আগে দেখা দরকার, এরা সুস্থ থাকলেই আমরা পরবর্তীতে সুস্থ থাকব এবং সুদিনের সাক্ষী হতে পারব।

এর আগেও শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন এবং রেড চিলিজ এর উদ্যোগে বেশ কিছু রাজ্যের তহবিলে বড়সড় অঙ্কের অনুদান দিয়েছেন শাহরুখ, তালিকায় ছিল পশ্চিমবঙ্গ, এবং এই সকল রাজ্যগুলির একশো জন অ্যাসিড আক্রান্তকে মাসিক বৃত্তি দেওয়ারও ব্যবস্থা করা হয়। এসবের পরেও শাহরুখ ও গৌরি তাদের চারতলাবিশিষ্ট অফিসটি ছেড়ে দেন কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে কাজে লাগানোর উদ্দেশ্যে। দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়ে ক্রমাগত সাহায্য করেই চলেছেন এই খানদান দম্পতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026