নিউজ

করোনা রুখতে ভারতের ভরসা আয়ুর্বেদ, শীঘ্রই শুরু হতে চলেছে ট্রায়াল

করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল প্রথম শ্রেণির উন্নত দেশগুলি। ভ্যাকসিন তৈরীর চেষ্টা চালানো হচ্ছে প্রতিনিয়ত। তবে সে ক্ষেত্রে এখনও পর্যন্ত আশানুরূপ ফল পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ভারত সরকারের তরফ থেকে নেওয়া হতে চলেছে নতুন উদ্যোগ। জানা গেছে, করোনা নামক এই মারণ ভাইরাস রুখতে এবার আয়ুর্বেদকে কাজে লাগাতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বাস করা হচ্ছে ভারতের বহু পুরনো ঐতিহ্য আয়ুর্বেদ দ্বারাই এই ভাইরাস কে আটকানো সম্ভব।

আগামী এক সপ্তাহের মধ্যে আয়ূষ মন্ত্রক ও সিআইএসআর এর যৌথ উদ্যোগে ট্রায়াল শুরু হতে চলেছে। বৃহস্পতিবার আয়ূষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছেন, মোট চারটি আয়ুর্বেদিক ওষুধকে এই কাজে লাগানো হবে। ট্রায়ালের জন্য বেছে নেওয়া ওষুধগুলি হলো অশ্বগন্ধা, যষ্ঠিমধু, গুডুচি ও পিপ্পালি, পলি হার্বাল ফর্মুলেশন বা আয়ুষ ৬৪। এই যৌথ উদ্যোগে কাজে নামবে স্বাস্থ্যমন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ও আয়ূষ মন্ত্রক। তবে ট্রায়ালের প্রধান কাজ করবে কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা সিআইএসআর। অন্যদিকে প্রযুক্তিগত সাহায্য করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। এছাড়া অন্তর্বিভাগীয় আয়ূষ টাস্ক ফোর্স এই ট্রায়ালে সাহায্য করবে।

জানা গেছে, যে সমস্ত অঞ্চলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সমস্ত অঞ্চলে চালানো হবে এই ট্রায়াল। কেন্দ্রের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারাদেশের ২৫ টি রাজ্যের মোট ৫ লক্ষ মানুষের ওপর চলবে এই পরীক্ষা। অন্যদিকে, ভ্যাকসিন নিয়ে যে গবেষণা চলছিলো সেই দিক থেকেও আশার আলো দেখালো ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। বৃহস্পতিবার এই এজেন্সির ভ্যাকসিন বিভাগের প্রধান মার্কো কাভালেরি বলেন, “সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মধ্যেই তৈরী হয়ে যাবে এই ভ্যাকসিন। শুধু তাই নয় ২০২১ সালের প্রথম থেকেই ব্যবহার করা যাবে সেগুলি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026