নিউজ

বদ্রীনাথ মন্দিরের দরজা খুললেও প্রবেশ নিষেধ ভক্তদের

বদ্রীনাথ মন্দিরের দরজা এই বছরের জন্য খোলা হল। এই প্রথম মন্দিরের দরজা নির্দিষ্ট সময়ের পর খুলল। শুক্রবার ভোর ৪ টা ৩০ মিনিটে বদ্রীনাথ মন্দিরের মূল ফটক খুলে দেওয়া হল। প্রধান পুরোহিত সহ ২৭ জন উপস্থিত ছিলেন মন্দিরে। এই বছরের প্রথম পুজো করেন প্রধান পুরোহিত। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে দেশের কল্যাণে পুজো দেওয়া হয়েছে।

৩০ এপ্রিল বদ্রীনাথ মন্দির খুললেও এবার সেটা পিছিয়ে ১৫ মে করা হয়। ১০ কুইন্টাল গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির। কিন্তু মন্দিরে ভক্তদের প্রবেশের অনুমতি মেলেনি। করোনা সংকট না মিটলে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। করোনা মোকাবিলায় কেন্দ্রের নির্দেশ মেনে চলবে মন্দির কর্তৃপক্ষ এমনটাও জানানো হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যক ভক্ত প্রবেশ করতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।

শীতের সময় মন্দির বন্ধ থাকে ফলে মন্দিরের প্রধান পুরোহিত এই সময় রাজ্যের বাইরে থাকেন। নির্দিষ্ট সময়ে পুরোহিত আসেন। বদ্রীনাথের প্রধান পুরোহিত ঈশ্বরী প্রসাদ নাম্বুদ্রি কেরলের কন্নুর থেকে জোশীমঠে আসেন, এখান থেকে নিয়ম মেনে কোয়ারেন্টিনে থাকেন পুরোহিত। তাই নির্দিষ্ট সময়ের পর এবার মন্দির খোলা হল। প্রধান পুরোহিত কোয়ারেন্টিনে থাকার ফলে পিছিয়ে দেওয়া হয়েছে মন্দির খোলার দিন। একই নিয়ম ছিল কেদারনাথ মন্দিরের পুরোহিতের ক্ষেত্রে ও। তবে এবারের মন্দিরের চিত্রটা একেবারে আলাদা। নেই মানুষের ঢল, নেই ভিড়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026