রাজ্যে নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় গতকাল বিকেল ৫ টা থেকেই লক ডাউন হয়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যে নোভেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১ জনের। তারপর আরও কড়াকড়ি পদক্ষেপ সরকারের। কলকাতা মেডিকেল কলেজ, বাঙুর হাসপাতাল, বেলেঘাটা আইডি সহ বেশ কয়েকটি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর জন্য বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। কলকাতা মেডিকেল কলেজকে মুখ্য করোনা সেন্টার বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি ঠিকঠাক রয়েছে কিনা তা দেখভালের জন্য তিনি সারপ্রাইজ ভিজিট করবেন হাসপাতাল গুলিতে। তার সঙ্গে থাকবেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। এছাড়া এদিনের বৈঠকে তিনি শ্রমিকদের সাহায্যের কথাও ঘোষণা করেন। এদিন শ্রমিকদের উদ্দেশ্য যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তাদের মাসে এক হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। এই প্রকল্পের নাম ‘প্রচেষ্টা প্রকল্প।’
গত ২৩ মার্চ বিকেল ৫ টা থেকে আগামী ২৭ মার্চ রাত ১২ টা পর্যন্ত রাজ্য লক ডাউনের ঘোষণা হলেও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আগামী ৩১ মার্চ পর্যন্ত লক ডাউনের কথা ঘোষণা করেন। বৈঠকের সারপ্রাইজ ভিজিটের কথা জানানোর পরই এদিন বৈঠক শেষে তিনি বেরিয়ে পড়েন হাসপাতালগুলি দেখভালের জন্য। প্রথমেই অনুজ শর্মাকে নিয়ে মুখ্যমন্ত্রী যান আরজি কর মেডিকেল হাসপাতালে, পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং মাস্ক তুলে দেন। এরপর তিনি যান কলকাতা মেডিকেল কলেজে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…