করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পেতে না পেতেই আবার চিনে নতুন ভাইরাসের দেখা মিলেছে। এই ভাইরাসের নাম হান্টা ভাইরাস। ইতিমধ্যেই এই ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তিনি চিনের ইউহান প্রদেশের বাসিন্দা। সূত্রের খবর অনুযায়ী ইঁদুর থেকেই এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
চীনের গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী ওই ব্যক্তিটি সোমবার চিনের সানডং প্রদেশে একটি বাসে করে ফিরছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর শরীরে এই ভয়ঙ্কর ভাইরাসের দেখা মিলেছে। বসে থাকা বাকি ৩২ জন নাগরিকের শরীরে এই ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। যদিও রিপোর্ট এখন ও আসেনি।
তবে এই ভাইরাসটি বায়ুবাহিত নয়। তবে করোনার মতোই এই ভাইরাসেও একই উপসর্গ দেখা দেয়। সংক্রমিত ব্যক্তির মল ও মূত্রের মাধ্যমে এবং ইঁদুরের লালার মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়। এই ভাইরাসে মৃত্যুর হার ৩৮ শতাংশ। এই রোগে আক্রান্তদের হান্টা পালমোনারি সিনড্রোম ও রেনাল সিনড্রোমের সঙ্গে জ্বরও দেখা দেবে। জ্বর, মাংসপেশীতে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, বমি, ঠান্ডা লাগা, শারীরিক ক্লান্তি, এবং পেটের সমস্যা হবে। তারপরে শ্বাসকষ্টের সমস্যা, ফুসফুসে সমস্যা ও প্রচণ্ড কাশি শুরু হবে।
এই ভাইরাসের খবর শুনেই সারা বিশ্ব আতঙ্কিত হয়ে পড়ছে। বিশ্বের বিভিন্ন জায়গার মানুষের অভিযোগ, ভয়ংকর সব জৈব পদার্থ নিয়ে গবেষণা করছিল চিন। সেখানে হয়তো কোন ও সমস্যার কারণেই একের পর এক মারণ ভাইরাস চীনের সাথেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…