করোনাভাইরাসের প্রভাবে শুধু মানুষ সমস্যাতে পড়েছে তা নয়, সমস্যাতে পড়েছে গোটা দেশ তথা বিশ্বের অর্থনীতি। ভারতের সমস্ত ছোটো, বড়ো, মাঝারি ব্যবসা থেকে সমস্ত বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে। এরকম পরিস্থিতিতে আজ সমাজের সব স্তরের মানুষের জন্য বেশ কিছু ছাড়ের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
তিনি দেশের মানুষের জন্য কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, একনজরে দেখে নিন –
১) চলতিবছর অর্থাৎ ২০১৮-২০১৯ আর্থিক বছরের আয়কর জমা দেবার শেষ তারিখ ছিল ৩১ মার্চ। সেটাকে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। এছাড়া আয়কর দেরিতে দিলে যে পরিমান সুদ দিতে হত সেটাও কমিয়ে দেওয়া হয়েছে। আগে ১২ শতাংশ সুদ দিতে হত এখন সেটা ৯ শতাংশ করা হয়েছে।
২) আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩১ মার্চ। এই লিঙ্কের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
৩) ডেবিট কার্ড গ্রাহকরা আগামী ৯০ দিন যে কোনও ব্যাঙ্ক থেকে যতবার খুশি টাকা তুলবেন, কোনো চার্জ কাটা হবে না।
৪) জিএসটি রিটার্ন জমা দেবার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।
৫) এছাড়া এখন কোনও ব্যাঙ্কেই মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক করা নেই। তাই গ্রাহকরা প্রয়োজনে সব টাকা তুলে নিতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…