করোনা ভাইরাসের হাত থেকে দেশকে রক্ষা করতে এবার এগিয়ে এলো দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক AXIS ব্যাংক। AXIS ব্যাংকের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের তহবিল করার জন্য তারা ১০০ কোটি টাকা দেবে। গতকাল ব্যাংকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই ১০০ কোটি টাকার ফান্ডটি ব্যাংকের সকল গ্রাহক, কর্মচারী সর্বোপরি করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের স্বার্থে ব্যবহার করা হবে।’
AXIS ব্যাংকের তরফে আরও জানানো হয়েছে তারা ৩১ শে মার্চ পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে চার্জ মকুব করবে। এর মধ্যে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং প্রিপেইড কার্ড গ্রাহকদের চার্জ মকুব করা হবে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফে। ৩১ মার্চ পর্যন্ত এইসব ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবেনা গ্রাহকদের।
AXIS ব্যাংকের সিইও অমিতাভ চৌধুরী বলেছেন, ‘এই মুহুর্তে এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের একত্রে লড়াই করতে হবে। সকল সম্প্রদায়কে একসাথে লড়াই করে এই মহামারির হাত থেকে বাঁচতে হবে।’ পাশাপাশি এইসময়ে তিনি এক্সিস ব্যাংকের গ্রাহকদের আরও বেশি করে অনলাইন লেনদেন করার অনুরোধ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…