নিউজ

টানা ১১ ঘন্টার বৈঠক, চীনের কাছে কি কি দাবি জানাল ভারত? জানুন

গত ১৫ জুন লাদাখের গলওয়ান উপত্যকা ভারত-চীন সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। আহত হয়েছিলেন আরও ৭০ জন ভারতীয় সেনা। আর তারপরেই দুই দেশের সম্পর্ক চরমে ওঠে। এরপর সোমবার দুই দেশের লেফটেন্যান্ট জেনারেল কর্মকর্তারা বৈঠকে বসেন। টানা ১১ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক চলে। তবে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি ভারত ও চীন কোনো দেশই।

সূত্রের খবর অনুযায়ী, এই আলোচনাতে সেনাবাহিনী পেছোনোর পাশাপাশি, বিভিন্ন নির্মাণ কাজ বন্ধ রাখার সম্মতি জানিয়েছে চীন। এছাড়া ভবিষ্যতে যাতে কোনোরকম সংঘর্ষ না ঘটে, তাই চীনকে প্যাংগং সংলগ্ন এলাকা থেকে সেনা সরানোর দাবি জানিয়েছে ভারত। এছাড়া গোগরা, ডেপসাং, পূর্ব লাদাখের চুসুলেও সব সামরিক নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে ভারত। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন যে দুই দেশের শান্তি ফিরিয়ে আনতে আরও সময় লাগবে।

ভারত বৈঠকে চীনের ওই কাঁটা লাগানো অস্ত্র দিয়ে ভারতীয় সেনার উপর আঘাত করা ও পাথর ছোড়ার জন্য তীব্র নিন্দা করেছে বলে জানা গেছে। যদিও বৈঠকে সঠিকভাবে কি কি নিয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026