শুধু রাজ্য সরকারের সম্মতি অপেক্ষা, রাজ্যের সবুজ সংকেত মিললে আগামী জুলাই মাস থেকে কলকাতা ও শহরতলিতে লোকাল ট্রেনের পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুসারে আগামী ৩০ জুন পর্যন্ত সারা দেশ লোকাল ট্রেন ও নিয়মিত মেল এক্সপ্রেস ট্রেনের পরিষেবা বন্ধ রয়েছে। পরবর্তী সরকারি নির্দেশ মিললে তবেই চালু হবে রেল পরিষেবা। সেই মতো লোকাল ট্রেন চালানোর সমস্ত প্রস্তুতি সেরে রাখা হচ্ছে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে।
এ প্রসঙ্গে পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘ট্রেন চলাচল সংক্রান্ত নির্দিষ্ট কোন দিনক্ষণ এখনও জানানো হয়নি। রাজ্য সরকার ও রেলমন্ত্রকের থেকে পরবর্তী নির্দেশ পেলে দ্রুত পরিষেবা শুরু করার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ শিয়ালদহ ডিভিশনে স্বাভাবিক অবস্থায় প্রতিদিন গড়ে প্রায় ৫০ লক্ষ যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেন। হাওড়াতে যা ২০ লক্ষের কাছাকাছি থাকে। স্বাভাবিক অবস্থায় বিভিন্ন স্টেশনের পরিস্থিতি কেমন থাকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রেলরক্ষী বাহিনী (আরপিএফ) ও রেল-পুলিশকে (জিআরপি) সতর্ক করা হয়েছে। মূলত ভিড় নিয়ন্ত্রণের কাজে তাদের ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।
রেল আধিকারিকরা জানিয়েছেন, দূরত্ববিধি বজায় রাখতে আগের মতো আর বিপুল সংখ্যক যাত্রীকে লোকাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া সম্ভব নয়। শুধু তাই নয় কামরায় ভিড় এড়াতে যাত্রী সংখ্যা বেশি হওয়া স্টেশনগুলি থেকে বিশেষ গ্যালোপিং ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে রেলের। স্বাভাবিক অবস্থায় ১২ কামরার একটি লোকাল ট্রেনে প্রায় দেড় হাজার যাত্রীকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে চালানো হতে পারে লোকাল ট্রেনগুলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…