কাবুলের একটি গুরুদ্বারে হামলা চালালো কয়েকজন বন্ধুকবাজ। এই হামলায় কমপক্ষে ১১ জন মারা গেছে বলে জানা যাচ্ছে। ১৫০ জনকে পণবন্দি করে রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে। কাবুলের ওল্ড সিটি এলাকার ঘটনা এটি। আন্তর্জাতিক সংবাদ পত্রে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, স্থানীয় শিখ সম্প্রদায়ের মানুষরা ওই গুরুদ্বারে প্রার্থনার জন্য জমায়েত হয়েছিল।
প্রার্থনা চলাকালীনই সেখানে একদল বন্ধুকবাজ ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই মারা যান ১১ জন, আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে নিরাপত্তারক্ষীরা।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে কাবুলের ওল্ড সিটি এলাকায় প্রার্থনার জন্য জড়ো হয় শিখ সম্প্রদায়ের মানুষ। সেখানেই আচমকা হামলা চালায় কয়েকজন বন্ধুকবাজ। তাতেই মৃত্যু হয় ১১ জনের, ১৫০ জন এখনো ওই গুরুদ্বারেই পণবন্দি।
নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছে পুরো এলাকা। এই ঘটনার জন্য তালিবানদের দায়ী করা হলেও তারা সম্পূর্ণ ভাবে তা অস্বীকার করেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আফগানিস্তানের এক সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করে তালিবানরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…