নিউজ

লকডাউন মানবে ফ্লিপকার্ট, গ্রোফার্স-বিগ বাস্কেট, ১৪ এপ্রিল পর্যন্ত কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ

এবার ফ্লিপকার্ট, গ্রোফার্স, বিগ বাস্কেটের মতো দেশের বড় ই-কমার্স সাইট গুলি তাদের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২১ দিন। ফ্লিপকার্টের তরফ থেকে জানানো হয়েছে তাদের সমস্ত ডেলিভারি ২১ দিন বন্ধ থাকবে। ১৪ তারিখের পর আবার জানানো হবে কবে ডেলিভারি দেওয়া হবে। গতকালই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে আগামী ২১ দিন, ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লকডাউনের সময় ফুড, গ্রোসারির ই-কমার্স সাইট গুলি চালু থাকবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার ই-কমার্স সাইট গুলো নিজেরাই ঘোষণা করলো তারা ১৪ই এপ্রিল পর্যন্ত কোনো ডেলিভারি দেবে না।

ফ্লিপকার্টের সিইও রজনীশ কুমার জানিয়েছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে এই মুহুর্তে আমরা সমস্ত ডেলিভারি বন্ধ করছি। আমরা আমাদের ডেলিভারি এক্সিকিউটিভদের সুরক্ষার ব্যাপারে দায়বদ্ধ। তাই এই অবস্থায় কোনোরকম ঝুঁকি আমরা নিচ্ছিনা। ১৪ই এপ্রিল পর্যন্ত আমাদের সমস্ত ডেলিভারি বন্ধ থাকবে।’ ফ্লিপকার্টের তরফে তাদের সমস্ত কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দিয়েছে দেশের বৃহত্তম ই-কমার্স সংস্থা।

ফ্লিপকার্টের পাশাপাশি অনলাইন মুদিখানার সামগ্রী সরবরাহকারী সংস্থা গ্রোফার্সও ১৪ই এপ্রিল পর্যন্ত তাদের ডেলিভারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শহরাঞ্চলে গ্রোফার্স এর জনপ্রিয়তা ভালোই, তাই তাদের এই পদক্ষেপে ক্রেতারা যে কিছুটা সমস্যায় পড়বে তা মানছে খোদ কোম্পানিও। গ্রোফার্স এর পাশাপাশি আর একটি অনলাইন মুদিখানার সামগ্রী সরবরাহকারী সংস্থা বিগ বাস্কেটও তাদের ডেলিভারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিগ বাস্কেটের তরফে জানানো হয়েছে, ‘আমরা ডেলিভারি চালু রাখতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ডেলিভারি এক্সিকিউটিভদের স্থানীয় প্রশাসন থেকে বাধা দেওয়া হচ্ছে, তাই ১৪ই এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে হয়েছে।’ আমাজনের তরফে এখনো কিছু জানানো হয়নি, তবে তারা শীঘ্রই এই বিষয়ে জানাবে বলে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026