নিউজ

আগামিকাল থেকে বন্ধ থাকবে এই ১১টি রুটের বাস পরিষেবা

কলকাতা: করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ লকডাউন হওয়ার সময় অন্যান্য যান পরিষেবার পাশাপাশি বন্ধ ছিল বাস পরিষেবা। কিন্তু আনলক পর্ব শুরু হতেই বাস পরিষেবা চালু হয়। যদিও প্রথমদিকে ভাড়া নিয়ে সরকার এবং বাস সিন্ডিকেটের মধ্যে একটা গন্ডগোল দেখা দেয়। কিন্তু পরবর্তীকালে সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে বাসে যাতায়াত করছে নিত্যযাত্রীরা। তাও ভাড়া বাড়ানোর দাবি না মেটায় আগামিকাল, বুধবার থেকে কলকাতার ১১টি রুটের বাস পরিষেবা বন্ধ থাকবে। আজ, মঙ্গলবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকেরা। সপ্তাহের তৃতীয় দিন থেকে বাস পরিষেবা থমকে যাওয়ার ফলে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা।

এ প্রসঙ্গে বাস মালিকদের দাবি, তেলের দাম প্রচুর বেড়ে গিয়েছে। যাত্রী আগের মত হচ্ছে না। ভাড়া বাড়ানের কথা বললেও তা মানা হয়নি। তাই এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। তবে আগামিকাল থেকে ১১টি রুটের বাস পরিষেবা বন্ধ হওয়ার কথা ঘোষণা করা হলেও কবে পরিষেবা চালু হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এবার এক নজরে দেখে নিন কোন কোন রুটের বাস পরিষেবা বন্ধ থাকবে।…

১২, ১২এ, ১২বি, ১২সি, ১, ১বি, ১এ, ৪২এ/বি, ১২৩, ১৬১, ৩৯-এই মোট ১১টি রুটের বাস পরিষেবা আগামীকাল থেকে বন্ধ থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026