বিনোদন

চলতি বছরেই বাগদান, নতুন বছরে বিয়ের পিঁড়িতে শোভন-স্বস্তিকা?

টেলিটাউনে এই মুহূর্তে অন্যতম আলোচ্য বিষয় হল অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং গায়ক শোভন গাঙ্গুলীর নতুন প্রেমকাহিনী। সম্প্রতি ইন্সটাগ্রামে স্বস্তিকা শোভনের সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাঁর অনুরাগীদের জাজমেন্টাল হতে বারণ করেছেন।  অপরদিকে শোভন নিজের কবিত্বশক্তিকে কাজে লাগিয়ে স্বস্তিকার একটি ফটো পোস্ট করে ইন্সটাগ্রামে স্টেটাস দিয়ে প্রচ্ছন্ন ভাবে স্বস্তিকাকে ভালো লাগার কথা লিখেছেন।   সবাইকে অবাক করে দিয়ে চিরকালীন সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাকটিভ থাকা শোভন হঠাৎ করেই অ্যাকটিভ থাকতে শুরু করেছেন। তবে শোভন ও স্বস্তিকা বলেছেন, তাঁরা একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন। এই কারণে তাঁরা একসঙ্গে আড্ডা দিতে পছন্দ করেন। তাঁদের সম্পর্ককে তাঁরা প্রেম বলতে রাজি নন। তাছাড়া স্বস্তিকা গান ভালোবাসেন। তিনি নিজেও গান গেয়েছেন তাঁর অভিনীত ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে। কিন্তু মঙ্গলবার সকালে শোভন ইন্সটাগ্রামে নিজের ও স্বস্তিকার একটি ফটো শেয়ার করেছেন যেখানে স্বস্তিকার অনামিকায় জ্বলজ্বল করছে আংটি। ফটোটি ভাইরাল হতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে শোভন ও স্বস্তিকার বাগদানের খবর। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শোভন ও স্বস্তিকা তাঁদের নিয়ে জল্পনাকে ইন্সটাগ্রামে পেশ করেছেন মজার ছলে। স্বস্তিকা আঙটি পরতে পছন্দ করেন। এই আঙটিগুলি তিনি প্রায় সবসময় পরে থাকেন। তাঁদের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে যে গসিপ চলছে তাকে উস্কে দিতেই ইচ্ছাকৃত আঙটি পরা আঙুলগুলি মুখের সামনে ধরে সেলফি তুলেছেন স্বস্তিকা ও শোভন। অনায়াসেই বোঝা যাচ্ছে, পাবলিসিটি স্টান্ট বেশ মজাদার হয়েছে।

এর আগে শোভন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমনের সঙ্গে সম্পর্কে ছিলেন।  ইমনের সঙ্গে শোভনের বয়সের ফারাক অনেকটা হলেও ইন্ডাস্ট্রিতে ইমন ও শোভনের সম্পর্কের রসায়ন বরাবর চর্চার বিষয় ছিল। কিন্তু হঠাৎ কোনো অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।  এরপর ইমন মিউজিক ডিরেক্টর নীলাঞ্জনের সঙ্গে চটজলদি বাগদান সেরে ফেলেন।

আগামী বছরের গোড়ায় মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস-এর ‘তুমি আসবে বলেই’। এই ফিল্মটির টাইটেল সঙ গেয়েছেন শোভন।  ধ্রুব ব্যানার্জির আপকামিং ফিল্ম ‘গোলন্দাজ’-এও গান গেয়েছেন শোভন। এই মুহূর্তে স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করছেন।  তাঁর বিপরীতে তাঁর স্বামী কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা।  এর আগে ক্রুশল ও স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল।  কিন্তু পরে জানা যায়, ক্রুশল অভিনেত্রী অদ্রিজা রায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026