নিউজ

মাত্র ১১ বছর বয়সে মাস্ক বানিয়ে চমকে দিল এই মেয়ে, টুইট করে প্রশংসা প্রিয়াঙ্কা গান্ধীর

করোনা সংক্রমণে জর্জরিত গোটা দেশ। প্রতিরোধে ব্যবহৃত মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস এর আকাল দেখা দিয়েছে সর্বত্র। যদিওবা কোথাও পাওয়া যাচ্ছে তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। এই পরিস্থিতিতে বারাণসীর মেয়ে অনন্যা মাত্র ১১ বছর বয়সেই মাস্ক বানিয়ে চমকে দিয়েছে সবাইকে। অনন্যা পঞ্চম শ্রেণির ছাত্রী, বারাণসীর মুর্জা মুরাদ অঞ্চলে বাড়ি তার।

লকডাউনের ফলে বন্ধ রয়েছে তার স্কুল। বাড়িতে বসে ভাইয়ের সহায়তায় সে তৈরি করছে মাস্ক। সে জানিয়েছে, করোনার প্রকোপ যদি কমেও যায় তবুও সে মাস্ক তৈরি করবে। ফলে গরীব মানুষেরা দূষণ থেকে বাঁচার জন্য কম দামে সেগুলি ব্যবহার করতে পারবে। সে জানায়, যদিও সে জানে না ভবিষ্যতে সে কী হবে তবে বর্তমান পরিস্থিতিতে সকলের উচিত করোনা ভাইরাস প্রতিরোধে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়া।

এই খুদে মেয়ের উদ্যোগকে কুর্নিশ জানিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে লেখেন, “অনন্যা তুমি যা করছো সেটাই আসল দেশভক্তি। তোমার মতো আরও অনেক ভারতীয় করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজের নিজের ভূমিকা পালন করছে। তোমার জন্য আমি গর্বিত।”

প্রসঙ্গত, বাড়িতে বানানো মাস্কও যে করোনা প্রতিরোধ করতে পারে একথা ঘোষণা করেছিল ভারত সরকার। শুধু তাই নয় নিয়মিত যদি পরিষ্কার করা হয় তবে তা ব্যবহার করা যায় একাধিকবার। এরপরই বাড়িতে মাস্ক বানানো শুরু করে অনন্যা। তার ভাই কাপড় কেটে দেয় এবং তা দিয়ে মাস্ক বানায় সে। এখনও অবধি সে ৭০টি মাস্ক বানিয়েছে বলে জানিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026