ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লকডাউন আতঙ্কের মধ্যে গ্রাহকদের সুবিধার্থে জীবন বিমার প্রিমিয়াম নিয়ে বড়সড় সিদ্ধান্ত

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। বন্ধ সমস্ত সরকারি অফিস। এই অবস্থায় জীবন বিমার প্রিমিয়াম জমা দেওয়ার সময় বাড়লো ৩০ দিন। আজ এই ঘোষণা করা হয়েছে, ইনসিওরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার (IRDAI) তরফে। জানানো হয়েছে যে, মার্চ এবং এপ্রিলে যাদের জীবন বীমা প্রিমিয়াম জমা দেওয়ার তারিখ ছিল, তাদের সেই তারিখ ৩০ দিন বাড়ানো হলো।

IRDAI একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমরা জানতে পেরেছি দেশজুড়ে তিন সপ্তাহের লকডাউনের ফলে অনেক জায়গায় মানুষ প্রিমিয়াম জমা দিতে পারেননি বা জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। তাদের সকলের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।’ সাধারণত কোনো পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার তারিখ পেরিয়ে গেলেও তারপর আরও ৩০ দিন অতিরিক্ত সময় দেওয়া হয়। এবার তারপর আরও ৩০ দিন অতিরিক্ত সময় দেওয়া হলো IRDAI এর তরফে।

এছাড়াও IRDAI এর তরফে আরও ঘোষণা করা হয়েছে যে, যেসব ইউনিট লিংক ইনসিওরেন্স পলিসি বা ইউলিপ গ্রাহকদের পলিসি এইসময় ম্যাচিওর করছে তারা তা এখন না তুলে আরও পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। এর আগেও প্রিমিয়াম জমা দেওয়ার জন্য ৩০ দিন বাড়তি ঘোষণা করা হয়েছিল IRDAI এর তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026