নিউজ

মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালালো গোটা দেশ

করোনা ভাইরাস সংক্রমণের ফলে ছড়িয়ে পড়া অন্ধকারকে চ্যালেঞ্জ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের পর, আজ রাত ৯ টায় সারা দেশজুড়ে মানুষ তাদের অপ্রয়োজনীয় আলো বন্ধ করে বাড়ির বারান্দায় মোমবাতি ও প্রদীপ জ্বালালেন। বিভিন্ন শহর ও গ্রাম জুড়ে মানুষজন ২১ দিনের লকডাউনের কারণে গৃহবন্দী হয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সম্মিলিত ইচ্ছাকে প্রকাশ করতে বলেছিলেন। শুধু মোমবাতি জ্বালানোই নয় বিভিন্ন জায়গায় বাজি ফাটানো, হর্ন বাজানো এবং ঘণ্টা বাজাতেও দেখা যায়।

এই বিষয়ক ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দিশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। তিনি ট্যুইট করে বলেন, “নরেন্দ্র মোদিজির ডাকে সাড়া দিয়ে আমি এবং আমার সহনাগরিকরা একসঙ্গে মোমবাতি, প্রদীপ জ্বালিয়েছি। সাথে করোনা ভাইরাসকে পরাস্ত করার জন্য আমাদের দায়িত্ব পালন করেছি।”

এছাড়া নিজেদের বাড়িতে মোমবাতি, প্রদীপ জ্বালিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাডু, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে এই নিয়ে দ্বিতীয়বার সম্মিলিতভাবে সামিল হলেন সারা দেশবাসী। দেশের এমন বিপদের মুখে একতার বার্তা দিলো গোটা দেশের মানুষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026