নিউজ

১২টি শিশুকে পোলিও টিকার জায়গায় খাওয়ানো হলো স্যানিটাইজার, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে

মুম্বই: গত ৩০ জানুয়ারি (January) থেকে দেশ জুড়ে পাঁচ বছরের নীচের শিশুদের শুরু হয়েছে পোলিও টিকাকরণ। রাষ্ট্রপতি এই কর্মসূচীর সূচনা করেন। করোনা টিকাকরণের (Corona Vaccination) পাশপাশি চলছে এই টিকাকরণ। কিন্তু সেই টিকাকরণেই ঘড়তর গাফিলতি। ১২টি শিশুকে পোলিও টিকার জায়গায় স্যানিটাইজার (Sanitizer) খাইয়ে দেওয়া হল। ওই শিশুদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নীচে।

মহারাষ্ট্রের যওয়তমালে এই চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে। যা নিয়ে তোলপাড় সারা দেশ। জনা গিয়েছে, ভুল করে স্যানিটাইজার খাইয়ে দেওয়ার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যওয়তমাল জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চাল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং আশাকর্মীকে বরখাস্ত করেছেন। পাঞ্চাল জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসার পর ভাল আছে শিশুরা।

উল্লেখ্য প্রায় ১০ বছর হল, ভারতে কোনও পোলিও রোগের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তা সত্ত্বেও পাকিস্তান, আফগানিস্তানের মতো পড়শি দেশ থেকে যাতে ফের এই রোগ না ঢুকে পড়ে, তাই সতর্কতা অবলম্বনে জোর দিয়েছেন রাষ্ট্রপতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026