রাজ্য

বারুইপুরের পথে কালোপতাকা শুভেন্দু ও রাজীবকে, সন্দেহের তির তৃণমূলের দিকে

নির্বাচনের আগে বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দল প্রতিদিন জেলার অন্দরে জনসভা করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এরইমধ্যে বাংলা গেরুয়া শিবির একুশের বিধানসভা নির্বাচন জেতার উদ্দেশ্যে পূর্ণ উদ্যমে মাঠে নেমে পড়েছে। তারাও প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করে সাধারণ মানুষকে শাসকদলের অরাজকতা সম্বন্ধে অবগত করছে এবং গেরুয়া শিবির শাসনে সোনার বাংলা তৈরি হবে বলে জানাচ্ছে। তেমনভাবেই আজ অর্থাৎ ২ রা ফেব্রুয়ারি, মঙ্গলবার বারুইপুরে সভা করতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।

তবে আজ শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় বারুইপুর যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন। তারা বারুইপুরে ঢোকার সময় তাদের কালোপতাকা দেখানো হয়। বিজেপির অভিযোগ যারা কালো পতাকা দেখাচ্ছিলো তারা সবাই তৃণমূল আশ্রিত গুন্ডা। রাজীব বন্দ্যোপাধ্যায় শাসকদলের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, তৃণমূল কংগ্রেস নিজেদের আর সামলাতে পারছে না। তাই তারা এমন কাজ করছে। তবে এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়। সৌগত রায় শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রসঙ্গে বলেছেন, “বারুইপুরের ঘাসফুল শিবিরের কর্মীরা গাদ্দার রাজীবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার জন্য শান্তিপূর্ণভাবে কালোপতাকা দেখিয়েছে। এতে কোন দোষ নেই।” এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস মারপিটের রাজনীতি করে। এই কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন সৌগত রায়। তিনি জানিয়েছেন, “ভুল দেখলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ করবে যদিওবা তারা কখনো মারপিটে অবতীর্ণ হয় না।”

প্রসঙ্গত, আজ গেরুয়া শিবিরে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন ডায়মন্ড হারবার এর বিধায়ক দীপক হালদার। তিনি জানিয়েছেন, “আমি মানুষের স্বার্থে কাজ করতে চাই। কিন্তু শাসকদল দলে থেকে কাজ করতে দিচ্ছে না।” এছাড়াও তিনি জানিয়েছেন, “তিনি এখনই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না। তিনি বিধায়ক পদ নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করবেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026