নিউজ

এবার শাহ সফরে বিজেপিতে যোগ দিতে পারেন আরও ১২ জন হেভিওয়েট নেতা, তৈরি হয়ে গিয়েছে তালিকা

নয়াদিল্লি: ভোট (Election) যতই এগোচ্ছে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগদানের তালিকা আরও লম্বা হচ্ছে। তবে এবার সেই যোগদানের তালিকায় কারা? অমিত শাহর (Amit Shah) বঙ্গ (Westbengal) সফরের আগে এখন সেই প্রশ্ন নিয়েই চর্চা রাজ্য রাজনীতিতে। ডিসেম্বরের (December) শুরুতেই রাজ্যে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন, শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) সহ তৃণমূলের সাংসদ সহ একাধিক বিধায়কেরা।

জানুয়ারির ৩০ ও ৩১ তারিখ আবারও রাজ্য সফরে আসছেন, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তাতেই আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে একগুচ্ছ নেতার যাওয়ার অসম্ভবনা বাড়ছে। অন্যদিকে ফেব্রুয়ারীতেই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা দেখছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। আর তার আগেই স্বাভাবিক ভাবেই ঘাসফুল ছেড়ে পদ্মফুলে পা বাড়াচ্ছেন বেশকিছু কিছু তৃণমূল নেতা। আর তা নিয়েই চলছে জোর জল্পনা। কারা কারা রয়েছেন সেই তালিকায়? চলুন দেখেনি।

বিজেপি সূত্রে খবর, এই সভায় তাদের দলে যোগ দিতে পারেন মোট ১২ জন হেভিওয়েট তৃণমূল নেতা। তাঁরা হলেন, জিতেন্দ্র তিওয়ারি, সাধন পান্ডে, আবির বিশ্বাস, সিএস জাটুয়া, বিশ্বনাথ পারিয়াল, দিলীপ জাটুয়া, প্রতিমা মন্ডল, আফরিন আলি, বৈশালী ডালমিয়া, শংকর সিং এবং বিধায়ক প্রবীর ঘোষাল, রাজীব ব্যানার্জী। যদিও এবিষয়ে শাসকদল দাবি করেছে, একজন-দু’জন গেলে কিছু যায় আসে না। দল সংগঠিত রয়েছে। তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা শুরু হলেও পরে তিনি জানিয়ে দেন বিজেপিতে যোগদানের কোনও প্রশ্নই নেই। তৃণমূলের সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শতাব্দীকে। বেসুরো শাসকদলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও অবশ্য দলের পদযাত্রায় অংশ নিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026