অফবিট

আস্ত জবাফুল খেচ্ছে ১২ টি কচ্ছপ, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

আপনি বাড়িতে কোন জীব-জন্তু পোষেন? কুকুর বা বিড়াল অথবা পাখি অথবা গবাদি পশু এইসবই তাই না? কিন্তু আপনি দেখেছেন কি কাউকে কচ্ছপ পুষতে? আপনি হয়তো বলবেন এমনও কিছু মানুষ আছেন যারা বাঘ, হাতি এইসব ভারী ভারী জীব লালন করেন। হ্যাঁ করতেই পারেন, কিন্তু কচ্ছপ পোষার ব্যপারটি বেশ নতুন। আপনি যদি রোজকার বোরিং খবর পড়তে পড়তে বিরক্ত হয়ে যান তবে এই কচ্ছপের ভাইরাল ভিডিওটি আপনার চোখের শান্তি আনবে।

১২ টি কচ্ছপ একই প্লেটে বসে একটা আস্ত জবাফুল কুটকুট করে চিবিয়ে খেয়ে নিচ্ছে। আমরা জানি যে কচ্ছপ হল নিরামিষভোজী সরীসৃপ, তাই তারা ভেষজ, ফল এবং সবুজ শাকসব্জী, ঘাস এবং ফুল খায়। সুতরাং জবা ফুল সাবাড় করা কোন ব্যপার নয়। প্রসঙ্গত, বর্তমানে কচ্ছপের প্রায় ৩০০ প্রজাতি পৃথিবীতে রয়েছে, এদের মধ্যে কিছু প্রজাতি মারাত্মক ভাবে বিলুপ্তির পথে রয়েছে। কিছু মানুষ এই প্রজাতিকে সংরক্ষন করার চেষ্টা করছেন। সেরকমই কেউ একজন কচ্ছপ লালন পালন করেন এবং ওঁদের নিয়ম করে জবাফুলও খাওয়ান। দেখুন সেই ভিডিও।

সাধারণত তিন প্রকারের কচ্ছপ জানা যায় যেমন Turtle, Tortoise, Terrapin। Turtle, বাংলায় যা কাছিম নামে পরিচিত এরা সমুদ্রে বাস করে। Tortoise, বাংলায় যা কচ্ছপ নামে পরিচিত এরা জমিতে বাস করে। Terrapin, এরা পরিষ্কার জলে বাস করে। এরা প্রত্যেকে ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। কচ্ছপের দৃষ্টিশক্তি, স্পর্শ শক্তি, স্বাদশক্তি প্রবল। এরা সব ধরনের খাবার খায়। তবে জবাফুল সাবাড় করে দেওয়া কচ্ছপের এমন বিরল ভিডিও আপনি মনে হয় না আগে কখনো দেখেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026