সিঙ্ঘম অভিনেত্রী কাজল আগারওয়াল সম্প্রতি মলদ্বীপে (Maldives) তাঁর স্বামী গৌতম কিচলুর সঙ্গে হানিমুন পর্বে মেতে উঠেছেন। কখনো জলের তলায় ফুলশয্যার খাট সাজিয়েছেন তো কখনো সমুদ্রের গভীরে ছুটে চলেছেন স্বামীর হাত ধরে। সম্প্রতি তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে কালো বিকিনিতে দেখা গেছে দক্ষিনি অভিনেত্রীকে। সমুদ্রের গভীরে মাছেদের সাম্রাজ্যে দাপিয়ে রোম্যান্স করছেন অভিনেত্রী।
কখনো একা আনন্দ নিচ্ছেন জলের শীতলতাকে, জলের গভীরতা। সমুদ্রের গভীরতা যতটা, ভালবাসার গভীরতাও ঠিক ততটা, হয়তো এটাই বুঝতে চাইছেন অভিনেত্রী।
জলের নীচে, রংবেরংয়ের মাছেদের দেখতে দেখতে, স্বামীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটালেন দক্ষিনি অভিনেত্রী।
মলদ্বীপের বিখ্যাত স্কুবা ডাইভ করার নেশা অনেকেরই আছে। যারা মলদ্বীপ ভ্রমণে যান তাঁরা একবার হলেও স্কুবা ডাইভিং (Scuba Diving) করে। প্রসঙ্গত গত ৩০ শে অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন কাজল। পরিবারের ঘনিষ্ঠ মহলের সঙ্গী এই শুভ অনুষ্ঠান সম্পন্ন করেন অভিনেত্রী। এর ঠিক সাত দিন পরেই স্বামীর সঙ্গে উড়ে আসেন মলদ্বীপে। আসার পর থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন তিনি। মলদ্বীপের সৌন্দর্যে মেতে উঠেছেন অভিনেত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…