ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সারা দেশে ১২৫টি ব্যাংকের শাখা খুলল বন্ধন ব্যাংক

ইয়েস ব্যাংকের সংকটে যখন কিছুটা দিশেহারা ভারতের অর্থনীতি, তখনই সবাইকে অবাক করে নিজেদের নেটওয়ার্ক আরও মজবুত করলো বন্ধন ব্যাংক। সারা দেশে নতুন করে খোলা হলো বেশ কিছু শাখা ও আউটলেট। সারা দেশের ১৫ টি রাজ্যে নতুন করে আরও ১২৫ টি আউটলেট খুলল তারা। যার ফলে বর্তমানে দেশ জুড়ে ৪৪১৩ টি আউট হলো বন্ধন ব্যাংকের। নতুন শাখাও বাড়ানো হলো। আগের ১০১০ টি শাখা থেকে বাড়িয়ে এখন মোট শাখা ১০১৩ টি করা হলো।

বন্ধন ব্যাংক যে সমস্ত ইউনিটে কাজ করে তার মধ্যে অন্যতম হলো ব্যাংকিং পরিষেবা। ব্যাংকের মোট ইউনিটের মধ্যে ৩২০৬ টি ব্যাংকিং ইউনিট। হোম লোন সার্ভিস সেন্টার ১৯৫ টি। দেশের ৩৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের মধ্যে ৩৪ টিতেই রয়েছে বন্ধন ব্যাংকের নেটওয়ার্ক। ব্যাংকের নতুন শাখা খোলার ব্যাপারে এতদিন যে নিষেধাজ্ঞা ছিল তা সম্প্রতি তুলে নিয়েছে। যার ফলে বিভিন্ন রাজ্যে নতুন নতুন শাখা খোলার সুযোগ পেয়েছে ব্যাংকিং সংস্থাগুলো।

আরও পড়ুন : ভারী পতন পেট্রোল ও ডিজেলের দামে, জেনে নিন আজকের দাম

বন্ধন ব্যাংকের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে ৪২ টি, রাজস্থানে ২৯ টি, মধ্যপ্রদেশে ১২ টি, অন্ধ্রপ্রদেশে ৭ টি, তেলেঙ্গানায় ৭ টি, বিহার ৬ টি, ছত্তিশগড় ৫ টি, ওড়িশায় ৪ টি, তামিলনাড়ুতে ৩ টি, উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র ও আসামে ২ টি করে এবং দিল্লি ও পশ্চিমবঙ্গে ১ টি করে আউটলেট খোলা হয়েছে। প্রায় ৫৫ হাজার কোটির আমানত যুক্ত বন্ধন ব্যাংক বর্তমানে প্রায় ২ কোটি মানুষের কাছে তাদের পরিষেবা পৌঁছে দিচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026