ভারতে নোভেল করোনা ভাইরাসের ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা, যার ফলে নানান মহলে বাড়ছে উদ্বেগ। এখনো পর্যন্ত ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ জন। সাধারণ জ্বরের মতোই এই ভাইরাসের লক্ষণ হওয়ার ফলে বৈজ্ঞানিকরা রীতিমতো হিমসিম খাচ্ছেন এর গতিবিধি সম্পর্কে অবগত হতে। ভিষণ ছোঁয়াচে এই ভাইরাস এতই দ্রুত বেগে ছড়িয়ে পড়ে যার ফলে এই ভাইরাসে সংক্রমণের হার দিন দিন বাড়ছে।
কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইতালি, স্পেন, জার্মানি, চিন, দক্ষিণ কোরিয়া থেকে যেসমস্ত বিদেশি নাগরিক ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছেন বা এখনো আসেননি তাদের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হবে। এই মারণ ভাইরাসের সংক্রমণ আটকাতেই এই সিদ্ধান্ত। এবার আরও এক নতুন নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, নোভেল করোনা ভাইরাসকে প্রতিহত করতে ভারতে যেসমস্ত ট্যুরিস্টরা ভিসার আবেদন করেছেন তাদের ভিসা বাতিল করা হবে। গত বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের সূত্রে একথা জানানো হয়েছে।
আরও পড়ুন : করোনার থাবায় ধস শেয়ার বাজারে, গত ২ বছরে প্রথম নিফটি নামলো ১০ হাজারের নিচে
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ট্যুরিস্ট ভিসা বাতিল করা হবে। তবে কূটনীতিক এবং রাষ্ট্রপুঞ্জ বা আন্তর্জাতিক সংগঠনগুলির আধিকারিকদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। আগামী ১৩ মার্চ বিকেল ৫টা ভারতীয় সময়ে এই নিয়ম কার্যকর করা শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র। শেষ পাওয়া খরব, বিশ্বে এখনও পর্যন্ত ১১৯,১০০ জনের বেশি মানুষ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত। যেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৯৮ জন। অধিকাংশই ঘটেছে চিনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…