খেলা

আরও সঙ্কটে IPL, প্রথম ম্যাচের কোন টিকিট বিক্রি করা হবে না, জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার

আর কয়েকদিন পরেই শুরু হবে আইপিএল ২০২০। কিন্তু ইতিমধ্যেই আইপিএল নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গেলো। সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানা যাচ্ছে, মহারাষ্ট্রে হওয়া আইপিএল ম্যাচের টিকিট বিক্রি করা হবেনা। ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ হবে। করোনা ভাইরাসের বিপদ বিবেচনা করে মহারাষ্ট্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং শীঘ্রই রাজ্য সরকার এটি ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে। ২০২০ এর আইপিএলের প্রথম ম্যাচটিই এবার মুম্বাইয়ে, তাই সময়মতো আইপিএল হওয়া নিয়ে যথেষ্টই চিন্তার কারণ দেখা দিল সেকথা বলাই যায়।

বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তৌপে বলেন যে, রাজ্যে করোনা ভাইরাসজনিত অবস্থার দিকে তাকিয়ে সরকারের কাছে এখন দুটি বিকল্প রয়েছে। হয় আইপিএল ম্যাচ পিছিয়ে দেওয়া বা ম্যাচ কেবলমাত্র টিভি দর্শকদের মধ্যে সীমাবদ্ধ রাখা। অর্থাৎ মহারাষ্ট্র যদি সত্যিই টিকিট বিক্রি না করতে দেয় তাহলে মুম্বাই ইন্ডিয়ানসকে এবার সমস্ত ম্যাচ কোনো দর্শক ছাড়াই খেলতে হবে।

আরও পড়ুন : আর মাত্র ১৩৩ রান, একদিনের ম্যাচে শচীনের রেকর্ড ভাঙতে চলেছে বিরাট কোহলি

এই সমস্ত খবরের মধ্যেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ধারাবাহিকভাবে দাবি করে আসছেন যে আইপিএল 2020 সঠিক সময়েই শুরু হবে।সৌরভ গাঙ্গুলি আরও বলেছেন, খালি স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে না। শনিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে, যেখানে ঠিক করা হবে এবারের আইপিএলের ভবিষ্যৎ। এছাড়া এই সপ্তাহেই বিসিসিআই এবং সরকারের মধ্যে করোনার ভাইরাসের বিষয়টি নিয়ে একটি বৈঠক হতে পারে বলে খবর। এই বৈঠকের পরেই এ বিষয়টি স্পষ্ট হবে যে আইপিএল অনুষ্ঠিত হতে পারবে কিনা!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026