করোনার জন্য ১৩ই মার্চ থেকে ১৫ ই এপ্রিল পর্যন্ত বিদেশি নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে ভারত সরকার। এই ঘোষণার পরের দিনই স্পাইস জেট আনলো নতুন অফার। ডোমেস্টিক ফ্লাইটে টিকিটের দাম ৯৮৭ টাকা থেকে শুরু। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে টিকিটের দাম শুরু ৩,৬৯৯ টাকা থেকে।
স্পাইস জেট সংস্থার তরফ থেকে অবশ্য এই টিকিটের মূল্য কমানোকে ‘ স্প্রিং সিজন সেল ‘ বলা হয়েছে। এই সেলের সুযোগ থাকবে ১২ই মার্চ থেকে ১৫ ই মার্চ পর্যন্ত। আর সফর করার বৈধতা থাকবে ২০২১ সালের ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত। পছন্দ মতো সিট্ বুকিং করা যাবে তার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না। এমনকি খাবার ও দেওয়া হবে।
আরও পড়ুন : এক মাসের জন্য ভারতে আসার ভিসা বাতিল করলো কেন্দ্র
তবে এই অফার কেবল একদিকের সফরের জন্যই বৈধ। রিটার্নের ক্ষেত্রে এই অফারটি পাওয়া যাবে না বলে সংস্থা জানিয়েছে। তার সাথে সংস্থা বলেছে যে এই অফারের সাথে অন্য কোনো অফার যোগ করা হবে না এবং গ্রূপ বুকিং ও করা হবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…