টেক বার্তা

মোবাইল ডেটার দাম ১০ গুণ বৃদ্ধি, ডেটার দাম নিয়ে টেলিকম সংস্থাগুলির সুপারিশ

টেলিকম পরিষেবা জগতে বিপুল পরিবর্তন ঘটার পর দাম কমেছে কলিং, মেসেজ এবং ইন্টারনেট প্ল্যানের।বর্তমানে ইন্টারনেট প্ল্যান মূল্য অনেকটাই সস্তা। ভারতে এখন ডেটার দাম প্রতি জিবি প্রায় ১৯ টাকা। যেখানে আন্তর্জাতিক দুনিয়ায় দাম প্রতি জিবিতে প্রায় ৬৫০ টাকা। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন কোম্পানিকে। বর্তমানে ভোডাফোন-আইডিয়ার মতো নামী সংস্থা এখন ঋণের বোঝায় জর্জরিত। তবে শীঘ্রই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। সংস্থাগুলির দাবী ডেটা মূল্য বাড়িয়ে একটি ফ্লোর রেট নির্ধারণ করা হোক।

সংস্থাগুলির বক্তব্য, মোবাইল ডেটার জন্য ফ্লোর রেট নির্ধারণ করা হোক। ফলস্বরূপ সব সংস্থাই এই ন্যূনতম দাম ঠিক করতে পারবে ডেটা প্যাকের। কোনো রেট না থাকা কারণে নিজেদের সিদ্ধান্তমত ডেটা প্যাকের দাম ঠিক করে, সস্তায় ডেটা বিক্রি করতে একরকম বাধ্য হয় তারা।এই কারণে তারা TRAI এর কাছে এই আবেদন জানায়। ভোডাফোনের মতে, প্রতি জিবি ডেটার দাম করা হোক ৩৫ টাকা, এয়ারটেলের দাবী ৩০ টাকা এবং রিলায়েন্স জিও চাইছে ফ্লোর রেট নির্ধারিত হোক প্রতি জিবি ২০ টাকা।উল্লেখযোগ্য এই সুপারিশ যদি কেন্দ্রীয় সরকার মেনে নেয়, তবে মোবাইল ডেটার দাম বেড়ে ১০ গুণ হয়ে যেতে পারে।

আরও পড়ুন : দীর্ঘ মেয়াদি দুর্দান্ত প্ল্যান আনলো Jio, জানুন প্ল্যানের বিস্তারিত

এই বিষয়ের পক্ষে নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্তও সওয়াল করে বলেছেন, “দেশের টেলিকম পরিষেবা ক্ষেত্র ঋণের ভারে জর্জরিত, এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে চালু করা হোক ফ্লোর রেট। তবে তিনি আরও জানিয়েছেন যে শুধু এই রেট চালু করলেই সমস্যা মিটবে না, আরও কিছু আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026