নিউজ

শহরের বুকে যাত্রা শুরু করবে হুডখোলা দোতলা বাস

কলকাতার রাস্তায় প্রথম ১৯২৬ সালে দোতলা বাস চলে, ৯০ এর দশক থেকে এই দোতলা বাসের ব্যবহার ক্রমশ কমে আসে। ২০০৫ সালে শেষ কলকাতার রাস্তায় দেখা গেছিল দোতলা বাস, তখন রং ছিল লাল, আবার দীর্ঘ ১৬ বছর পর কলকাতার রাস্তায় ফিরতে চলেছে স্মৃতির পাতা থেকে ফিরে পাওয়া দোতলা বাস। বৃহস্পতিবার জামশেদপুর থেকে সকালেই কলকাতায় এসে পৌঁছায় হুডখোলা দোতলা বাস। মোট ৫১টি আসনের ডাবল ডেকার বাসের দোতলা অংশ স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে ঘেরা। আশির দশকের দোতলা বাস ছিল ‘সিএসটিসি’র, এখন সেই সংস্থা না থাকায় নতুন রুপে নতুন রং এ আসা দোতলা বাস ডাব্লুবিটিসি চালাবে।

নতুন বাসটির রং নীল-সাদা, বাসে থাকছে সমস্ত আধুনিক ব্যবস্থা। বাসের মধ্যে দুটি সিঁড়ি থাকছে, এছাড়াও বাসের মধ্যে সিসি ক্যমেরা, প্যানিক বাটন এর ব্যাবস্থাও থাকছে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের দুটি দোতলা বাস তৈরীতে খরচ হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা, জামশেদপুরের ‘বেবকো বা বিবিকো’সংস্থাটি তৈরি করেছে এই দোতলা বাস। বাসটি ভারত স্টেজ-৪ গোত্রের তৈরি। আরও দুটি দোতলা বাস ২০ মার্চের মধ্যেই কলকাতায় চলে আসবে।

আরও পড়ুন : ফের মেট্রো বিভ্রাট, শ্যামবাজারে সুড়ঙ্গে দীর্ঘক্ষণ আটকে এসি মেট্রো

একাধিক পুরনো সিনেমায় কলকাতার ঐতিহ্যবাহী ডাবল ডেকার বাসের দৃশ্য দেখানো হয়েছে, যেমন সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’, মৃণাল সেনের ‘ইন্টারভিউ’ ছবি ছাড়াও কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-তেও দেখা গিয়েছে কলকাতার ডবল ডেকার।

একটি দোতলা বাস স্মারক হিসেবে রাখা রয়েছে নিউটাউনের ইকো পাকে। রাজ্য পরিবহন দফতর মোট ১০টি দোতলা বাস ধাপে ধাপে নিতে চায়, এখন অপেক্ষা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট-এর (সিআইআরটি) ছাড়পত্রের, তারপরেই শহরের বুকে ছুটে বেড়াবে ডাবল ডেকার বাস। লন্ডনের মতই হুডখোলা দোতিলা বাসে মহানগর এগিয়ে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026