চিনঃ চিনের শাংসি প্রদেশের কাছে তাইউয়ান শহরে একটি থিম পার্কে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল প্রায় ১৩ জনের। জখম হয়েছেন আরও ১৫ জন। তাইশান থিম পার্কের বরফ লণ্ঠন ও তুষার ভাস্কর্যের প্রদর্শনী হলে ভয়ংকর আগুন লাগে। আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে আহতদের অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু কিভাবে এই আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট মন্ত্রকের তরফে জানানো হয় জাতীয় সংস্থা স্টেট কাউন্সিলের ওয়ার্ক সেফটি কমিটি থিম পার্কে অগ্নিকাণ্ডের তদন্ত করবে। বহু দিন ধরে লক ডাউনের কারনে দেশে বিদেশে বন্ধ ছিলো সব কিছুই। কিন্তু পরিস্থিতি এক এক করে স্বাভাবিক হতেই এক এক করে খুলছে সব।
তার মাঝেই চিনে ঘটে গেলো এই রকম ভয়ানক অগ্নিকান্ড । সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই মিড-অটাম উত্সব ও চিনের ন্যাশনাল ডে উপলক্ষে পালিত ৮ দিনের জাতীয় ছুটিতে প্রায় ৫৫০ মিলিয়ন পর্যটক চিনে আসতে শুরু করে দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…